এ খবর শুনে আরমুগানী ভাবতে লাগলো, নগরকোট থেকে সামুরাতির ফিরে না আসার কারণ কি? সে ভাবলো, পণ্ডিত সামুরাতিকে দেখে এতোই মুগ্ধ হয়ে গেছে যে, সামুরাতিকে সে নিজের কজায় রেখে দিয়েছে। নগরকোটের বড় পঞ্জিতের কথা রদ করার দুঃসাহস হিন্দুস্তানের কোনো রাজা-মহারাজার নেই। বৃদ্ধা পরিচারিকা হৃদয়ের সবটুকু মমতা দিয়ে শুয়াইৰ আরমুগানীর সেবা-শুশ্রধা করছিলো। সে ছিলো আরমুগানীর প্রতি বিশ্বস্ত । সামুরাতির নির্দেশে অতি গোপনীয় রতের মতোই আরমুগানীকে সবার দৃষ্টি থেকে আড়ালে রেখেছিলো বৃদ্ধা। সেই সাথে প্রতিদিন আরমুগানীর ক্ষতস্থানের পট্টি বদলে ওষুধ দিয়ে দিচ্ছিলো । যার ফলে আরমুগানীর ক্ষতস্থান দ্রুত সেরে উঠছিলো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শুয়াইব আরমুগানী। সামুরাতির ঘরে আশ্রয় নিয়ে গ্রেফতারী এড়িয়ে নিজেকে বাচাতে পেরেছিলো আরমুগানী । আত্মরক্ষার ব্যাপারটিই তখন সবচেয়ে গুরুতৃপূর্ণ ছিলো আরমুগানীর জন্য । অপরদিকে যারকার কথা এক মুহুর্তের জন্য ভুলতে পারছে না। এতোদিন গোয়েন্দা কাজে বিন সৃষ্টি হবে বলে কোনো মেয়েকে বিয়ে করেনি আরমুগানী । কিন্তু যারকাকে বিয়ে করার পর আরমুগানীর জীবনে আমূল পরিবর্তন ঘটে । সে প্রবৃত্তির গোলামে পরিণত হয়ে পড়ে । ফলে যদিও আরমুগানী জানতো যারকার সাথে তার বিয়েটা হয়েছে চত্রান্তমূলক কিন্তু সেটিকে সে এই বলে মেনে নিয়েছিলো ষে, যারকা চক্রান্তের ত্রীড়নক হলেও মনে-প্রাণে তাকে ভালোবেসেছে। এর প্রমাণ হলো, সে ঝুঁকি নিয়ে তার প্রাণ বাচিয়ে দিয়েছে। কিন্তু এখন তার হৃদয়ের একমাত্র আকুতি, যারকাকে সে কোথায় পাবে? সামুরাতির বৃদ্ধা পরিচারিকা আরমুগানীর এসব গোপন কথা জানতো না। তার পক্ষে বৃদ্ধাকে এ কথা বলাও সম্ভব ছিলো না, সে যারকা নামের এক তরুণীর সাহচর্য পেতে অধীর হয়ে আছে। একদিন একটি ঘোড়াগাড়ী সামুরাতির বাড়ির সামনে এসে থামলো। গেলো। ঘোড়াগাড়ী থেকে দুই তকুণী নামলো। তারা এসে সামুরাতির পরিচারিকার সাথে কথা বলতে শুরু করলো । আরমুগানী লুকিয়ে আগস্তুকদের দেখছিলো। দুই তরুণীকে দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলো না। দুই তরুণীর একজন ছিলো যারকা। যারকা সামুরাতির সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলো । ভারত অভিযান *% ১৫৫ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।