আল্লাহ ছাড়া দৃশ্যত সিন্ধু নদ আমাদের সহায়ক হতে পারে । কোনভাবেই যাতে হিন্দু বাহিনী সিঙ্ধু নদ পার হতে না পারে, সে ব্যবস্থা আমাদের করতে হবে। এখন আমাদের দরকার একদল আত্মত্যাগী যোদ্ধা আর লক্ষ্যভেদী তীরন্দাজ । শক্রবাহিনী যদি নদ পার হতে চায়, তাহলে তারা যে কোনো মূল্যে শক্রদের নদ পরাপার রুখে দেবে । শক্রবাহিনী যদি নৌকা দিয়ে পুল তৈরি করে সিন্ধু পার হতে চায়, তাহলে আমাদের যোদ্ধারা জীবনবাজি রেখে ওদের নৌকার রশি কেটে দেবে । আর হাতি যদি নৌকার পুল দিয়ে পার করতে চায়, তাহলে হাতিগুলোকে তীরন্দাজরা তীরবিদ্ধ করবে । দু'একটি হাতি তীরবিদ্ধ হলে পুল দিয়ে আর কাউকে পার হতে দেবে না। অবশ্য শুধু এই তৎপরতা দ্বারা শক্রবাহিনীর পথ রোধ করা যাবে না । কারণ, শক্রবাহিনী যখন এখানে পৌছবে, তখন শীতকাল শুরু হয়ে যাবে । তখন নদীর পানি কমে যাবে । নদীর স্রোতও তেমনটা থাকবে না। আমরা শক্র বাহিনীর সাথে মোকাবেলা করবো নদীর তীরে । এ যুদ্ধটা হয়তো আমাদের জীবন-মরণ যুদ্ধে পরিণত হবে । সুলতান তখনই বেরা, মুলতান ও গজনীতে দূত পাঠিয়ে খবর দিলেন, ছোট ছোট দলে বিভক্ত হয়ে রিজার্ভ বাহিনীর সকল সদস্য পেশোয়ার এসে পড়ো । খুব দ্রুতগতিতে এসো । অবস্থার পরিপ্রেক্ষিতে সুলতান মাহমুদ এমন হয়ে গেলেন যে, তিনি মানচিত্র সামনে রেখে গভীর চিন্তায় ডুবে যেতেন, ঘণ্টার পর ঘণ্টা শুধুই ভাবতেন। পানাহার ও ঘুমের কথাও ভুলে যেতেন। তার আঙ্গুল মানচিত্রের রেখায় রেখায় ঘুরতো । তিনি নতুন যুদ্ধক্ষেত্র নির্ধারণ করতেন, কৌশল নির্ধারণ করতেন। সবদিক বিবেচনা করে আবার সেটি পরিবর্তন করে নতুন রণক্ষেত্র নির্ধারণ করতেন। এভাবে সকাল, দুপুর হয়ে রাতও চলে যেতো । ওয়াক্ত মতো নামায আদায় ছাড়া তার আর কোনো কিছুর দিকে খেয়াল ছিলো না। চা রাজা আনন্দ পাল যখন নগরকোট মন্দির থেকে রাজধানীতে ফিরে এলো, তখন শুয়াইব আরমুগানী সামুরাতির ঘরে । সামুরাতির পরিচারিকা আরমুগানীকে জানালো, “রাজা সফর থেকে ফিরে এসেছে কিন্তু সামুরাতি ফেরেনি ।” দু'তিন রাত পর সামুরাতির পরিচারিকা আরমুগানীকে জানালো, “যেসব তরুণী সামুরাতির সঙ্গে নগরকোট গিয়েছিলো তারা বলেছে, প্রথম রাতেই নগরকোটের বড় পণ্তিত সামুরাতিকে মন্দিরের ভেতরে নিয়ে গেছে। এরপর তারা আর সামুরাতির দেখা পায়নি । রাজাও আর তার ব্যাপারে কিছু বলেনি ।” ভারত অভিযান *% ১৫৪ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।