বিষয়টি প্রকৃতপক্ষেই সুলতানের জন্য ছিলো চরম উদ্বেগের । কারণ, এমন পরিস্থিতিতে একই সাথে তিনটি রণাঙ্গন মোকাবেলা করা এবং জয়লাত করার ব্যাপারটি তার পক্ষে মোটেও সম্ভব ছিলো না। বিজয় তো দূরের কথা, অস্তিত্ টিকিয়ে রাখাই তখন সংশয়পূর্ণ হয়ে দীড়ায়। হিন্দু সেনাদের বিদরো পৌছার সংবাদের কয়েক দিন পরই সুলতানের কাছে খবর এলো, সম্মিলিত হিন্দু বাহিনী প্লাবনের মতো ধেয়ে আসছে। হিন্দু বাহিনীর দৃষ্টি ছিলো পেশোয়ারের দিকে । লাহোর ও আশপাশের লোকেরা হিন্দু বাহিনীকে এতোটাই সহযোগিতা করেছে যে, তারা কাধে বয়ে সেনাদের রাতী নদী পার করে দিয়েছে। তখন রাভী নদীতে ছিলো যথেষ্ট স্রোত । নদী পার হওয়ার জন্য নৌকা দিয়ে পুল তৈরি করা হয়। নৌকা স্রোতে যাতে নড়তে না পারে এ জন্য স্থানীয় লোকেরা মোটা মোটা রশি দিয়ে বেধে হাজার হাজার লোক টেনে রাখে, যার ফলে সেনাদের নদী পার হতে বেগ পেতে হয়নি। সামরিক রূসদপত্রের বোঝাই গরুগাড়ীগুলোকে হিন্দু জনতা নিজেরা ঠেলে নদী পার করে আরো এগিয়ে দেয়, যাতে নরম মাটি ও কাদা পানিতে আটকে মালবাহী জ্তুগুলো কাহিল না হয়ে যায়। সুলতান মাহমুদকে যখন জানানো হলো, সকল হিন্দু ফৌজ লাহোর থেকে পেশোয়ারের দিকে চলে এসেছে তিনি তা বিশ্বাস করতে পারেননি । তিনি বেরায় ছদ্মবেশে গোয়েন্দা পাঠিয়েছিলেন । তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিলো না, কেন হিন্দুরা বেরা ও মুলতান এড়িয়ে লাহোরের দিকে অগ্রসর হবে । সকল দিক থেকেই গোয়েন্দারা যখন খবর পাঠাচ্ছিলো, বেরা ও মুলতানের দিকে হিন্দুদের কোনো দৃষ্টি নেই, সম্মিলিত হিন্দু ফৌজ পেশোয়ারের দিকে অগ্রসর হচ্ছে। সেই সাথে তার একান্ত গোয়েন্দা দলও যখন এ খবর নিশ্চিত করলো যে, হিন্দু বাহিনী পেশোয়ারের পথে অগ্রসর হচ্ছে, তখনই সুলতানের বিশ্বাস হলো কিন্তু ততোদিনে অনেক সময় নষ্ট হয়ে গেছে। সুলতান এ খবর নিশ্চিত হলে তার সেনা কর্মকর্তাদের বললেন, শক্রদের কাছে বেরা ও মুলতানের চেয়ে গজনী বেশি গুরুতৃপূর্ণ। আমার মনে হচ্ছে, পেশোয়ারের যে ময়দানে জয়পাল আমাদের কাছে পরাজিত হয়েছিলো, হিন্দু সম্মিলিত বাহিনী সেই ময়দানেই আমাদের মুখোমুখি হতে চাচ্ছে। ওরা আমাদের বাহিনীকে কচুকাটা করে গজনী দখলের পরিকল্পনা এ্টেছে। তারা যদি এ লক্ষ্য অর্জনে এদিকে এসে থাকে, তাহলে অবশ্যই তা দৃরদর্শিতার পরিচায়ক বটে। এতো বিপুল সেনা সদস্যের একটি বাহিনীর লক্ষ্য এমন হওয়াটাই স্বাভাবিক ।... ভারত অভিযান «% ১৫৩ ফ্/.811000119.0010)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।