মন্দিরের পাঁ তরা ভক্তদেরকে মুসলমানদের বিরুদ্ধে এতোটাই ক্ষেপিয়ে তুলেছিলো যে, কোন হিন্দু মা আর তার তক্ুণ ছেলেকে যুদ্ধে যাওয়া থেকে বারণ করতো না বরং যাওয়ার জন্য উৎসাহিত করতো । সাধারণ হিন্দু প্রজারা সেনাদের জন্য পণ্যসামঘ্রীর পাহাড় গড়ে তুলেছিলো। সেনাদের জরুরী রসদপত্র বহনের জন্য সাধারণ প্রজারা পর্যন্ত তাদের উট, মহিষ ও গরুল্গাড়ী দিয়ে দিচ্ছিলো । তখন মন্দিরগুলোতে শুধু একটাই প্রার্থনা হতো, “হে ভবগান! হিন্দুদের বিজয়ী এবং মুসলমানদের পরাজিত করো ।” অবস্থা দেখে মনে হতো, হিন্দুদের অন্যসব কামনা-বাসনা হারিয়ে গিয়েছিলো । তাদের তখন একটা কামনাই ছিলো, মুসলমানদের পরাজিত করা, তাদের নিঃশেষ করা। লাহোরের আশপাশের লোকেরা বিশাল সেনাবাহিনীর আগমনে আনন্দে নেচে ওঠেছিলো। এঁতিহাসিক আল-বিকুনী ও ফিরিশতা লিখেন, হিন্দুস্তানে এর আগে এতো বিপুল সেনা সমাবেশ কখনো ঘটেনি । হিন্দু রাজাদের বিশাল রণপ্রস্তুতির বিপরীতে সুলতান মাহমূদের ছিলো মুষ্টিমেয় সেনা আর আল্লাহর উপর ভরসা । অবশ্য হিন্দু বাহিনীর আধিক্যে তিনি মোটেও চিন্তান্বিত ছিলেন না। কারণ, তার নিজস্ব রণকৌশলের প্রতি তিনি ছিলেন পূর্ণ আস্থাশীল এবং আল্লাহর রহমত প্রাপ্তির প্রতি তার ছিলো অগাধ বিশ্বাস। সেই দিনগুলোতে সুলতান ছিলেন পেশোয়ারে ৷ লাহোর থেকে অব্যাহতভাবে তার কাছে খবর আসছিলো । সেনাবাহিনী তো নয় বিশাল এক প্লাবন তার দিকে ধেয়ে আসছে । অবশ্য তখনো সুনির্দিষ্টভাবে তার কাছে খবর পৌছেনি, এ প্লাবনের গতি কোন্ দিকে। বেরা ও মুলতানে তিনি এতো পরিমাণ রসদপত্র সঞ্চিত করেছিলেন যে, বেরা ও মুলতান অবরুদ্ধ হলেও এক বছর পর্যন্ত অবরোধবাসীরা নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে । তিনি মনে করেছিলেন, হিন্দুরা যদি তার দখলিকৃত এসব শহর অবরোধ করে তাহলে বাইরে থেকে তিনি অবরোধ ভাঙ্গার চেষ্টা করবেন। সবক একদিন সুলতান মাহমুদকে তার গোয়েন্দা শাখা খবর দিলো, বিদরো অঞ্চলে ফঞ্জরের সেনারা শিবির স্থাপন করেছে । এ সংবাদ সুলতানকে আরো ভাবিয়ে তুললো । তিনি বুঝতে পারলেন, হিন্দুরা একসাথে তিনটি রণক্ষেত্র তৈরি করছে। তারা বেরা এবং মুলতান অবরোধ করবে, একই সাথে আমাকে এখানে ব্যস্ত থাকতে বাধ্য করবে । ভারত অভিযান % ১৫২. দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।