Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

সামুরাতিকে পঞ্ডিতের হাতে তুলে দিয়ে রাজা আনন্দ পাল লাহোর ফিরে যায়। রাজার বুকভরা কষ্ট তার সবচেয়ে প্রিয় গায়িকা নর্তকীকে ছেড়ে আসতে হলো । সামুরাতির নাচের মুদ্রা আর জাদুকরী কণ্ঠের জন্য রাজা আনন্দ পাল একশ' তরুণীকেও নর বলী দিতে প্রস্তুত ছিলো । কিন্তু পণ্ডিত রাধাকৃষ্ণ তাকে কোনো কথা বলারই অবকাশ দিলো না। দেবীর নামে তাকে বলী দেয়ার জন্য তুলে দিয়ে গেলো। শেষবারের মতো সামুরাতির সাথে দু'টি কথা বলারও সুযোগ দিলো না। উপরের মন্দিরে গেলেও রাজা আর সামুরাতির দেখা পেলো না। এ জন্য রাজার মনটা ভারী হয়ে আছে। বেশ ক'দিন সামুরাতির শূন্যতায় মন খারাপ রইলো রাজার । কিন্তু খুব ত্বেশি দিন সামুরাতির প্রেমের যাতনা বোধ করার অবকাশ পেলো না রাজা । অন্যান্য রাজা থেকে দলে দলে সৈন্য তার রাজধানীতে আসতে শুরু করেছে। বাধ্য হয়েই সামুরাতির কথা ভুলে গিয়ে যুদ্ধ প্রস্তুতির দিকে তাকে মনোনিবেশ করতে হলো। দেখতে দেখতে আজমীর, কনৌজ ও গোয়ালিয়রের সেনাবাহিনী লাহোর পৌছে যায়। কাজরের সেনাবাহিনীকে লাহোর না পাঠিয়ে পেশোয়ারের দিকে পাঠানো হয়। কাজর বাহিনীর কমান্ডারকে বলে দেয়া হলো, সে যেনো সিন্ধু নদী পার হয়ে তাবু খাটিয়ে অপেক্ষা করতে থাকে । ১০০৮ সালের শ্রাবণ-ভাদ্র মাস। সিন্ধু নদ তখন উত্তাল। কানায় কানায় পানিতে ভরা থাকায় সেনাবাহিনীর যাতায়াত যথেষ্ট কষ্টকর হয়ে উঠলো। সে সময় বহু নৌকা একসাথে জুড়ে দিয়ে পুল তৈরি করা হতো । কিন্তু নৌকার তৈরি পুলকে বারবার ঢল এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো । সেই সাথে বিশাল সেনা বহরের সাথে অপরাপর উট-ঘোড়া ও গরুগাড়ি বোঝাই রসদপত্র পারাপারের জন্য অন্তত মাসখানেক সময় দরকার ছিলো । কিন্তু হিন্দু রাজা সুলতান মাহমুদকে সেনাবাহিনী পুনর্গঠনের সুযোগ মোটেও দিতে চাচ্ছিলো না। তৎকালীন এঁতিহাসিকরা লিখেছেন, সে সময় গোটা লাহোর একটি সেনা ক্যাম্পে পরিণত হয়েছিলো । যেদিকেই চোখ যেতো শুধু সেনাবাহিনীর আনাগোনা চোখে পড়তো । দলে দলে বিভিন্ন রাজ্য থেকে সেনাবাহিনী লাহোরে পদার্পণ করেছিলো । সেই সাথে দলে দলে হিন্দু তরুণ-যুবকরা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য লাহোরে এসে জড়ো হচ্ছিলো । যেসব হিন্দু যুবক-তরুণ অশ্বারোহণ ও তীর তরবারী চালাতে পারতো, তাদেরকে নিয়মিত সেনাবাহিনীতে ভর্তি করে নেয়া হচ্ছিলো । হিন্দু মহিলা তাদের যুবক ছেলেদের এবং তরুণী বধূরা তাদের সামর্থবান স্বামীদেরকে সেনাবাহিনীতে পাঠিয়ে গর্ববোধ করছিলো। ভারত অভিযান € ১৫১ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।