সামুরাতির লাজুক হাসি পণ্ডিতকে জাদুর মতো অবচেতন করে দিয়েছে। পণ্ডিত নিজেও মুগ্ধ হাসি হেসে বললো, “অবশ্যই, একজন পুজারীর কাছ থেকে তুমি পাপ নয়, ভালোবাসাই পাবে ।” “আপনি যদি আমাকে সেই রকম ভালোবাসা দেন, যে ভালোবাসার জন্য আমার হৃদয় উন্মুখ হয়ে আছে, তাহলে আমি পাথরের মূর্তির সামনে এমন নাচন নাচবো যে, তারাও আমার নাচ দেখে নাচতে শুরু করবে। আর যে মূর্তির হাতে আপনি বাশি রেখেছেন সেই বাশি থেকে এমন সুর বের হবে, যে সুরে আপনিও হারিয়ে যাবেন। দূর দরাজ থেকে লোকজন নগরকোটের নর্তকীর নাচ দেখার জন্য আসবে । লোকজন কৃষ্ণ ভগবানকে তুলে গিয়ে নগরকোটের নর্তকীর পূজা করতে শুরু করবে ।” হঠাৎ পন্তিত বিছানা ছেড়ে দীড়িয়ে যায় এবং কক্ষে দু'হাত পেছনে বেঁধে মাথা নিচু করে পায়চারি করতে শুরু করে । পঞ্ডিতের পায়চারি লক্ষ্য করছিলো সামুরাতি। পণ্তিত থেমে থেমে সামুরাতির দিকে তাকাচ্ছিলো আর পায়চারী করছিলো । “আপনি কি সকাল বেলা মহারাজের তীাবুতে যাবেন?” পণ্ডিতকে জিজ্ঞেস করলো সামুরাতি। “আমি যদি মহারাজা আনন্দ পালের কাছ থেকে চিরদিনের জন্যে তোমাকে নিয়ে আসি, তাতে তুমি খুশি হবে?” “এটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। পরিবর্তন শুধু একটাই । আগে আমি এক রাজার দখলে ছিলাম, সেখান থেকে এখন একজন মন্দিরের পর্জিতর দখলে এলাম । যখন এনেছেন আমাকে মনের মতো করে ভালোবাসা দিতে হবে। আপনাকে অবশ্যই আমার হৃদয়ের মূল্য দিতে হবে। সোনা-দানা দিয়ে এর মূল্য পরিশোধ করা সম্ভব নয়। পায়ের কাছে ছুঁড়ে দেয় এবং আঙ্গুল থেকে মুক্তার আংটি খুলে ছুঁড়ে ঘরের মেঝেতে ফেলে দিয়ে বলে, “নিন, এসব গঙ্গা জলে ফেলে দিন।” পণ্ডিত মাথা নিচু করে হার ও আর্ধট কুড়িয়ে তার সামনে রেখে বলে, “যাও, এখন আরামে শুয়ে ঘুমাও । আমি খুব ভোরে আসবো এবং তোমাকে গঙ্গা তীরে নিয়ে যাবো ।” ভারত অভিযান % ১৫০ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।