Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

তার কৃতিত্বের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা মন থেকে দূর করে দাও। বরং এর জায়গায় তোমার দীন, ঈমান, কর্তব্য ও দেশপ্রেমকে স্থান দাও। “তাজা রক্ত' দেখে মনে হচ্ছে, তাকে এখানেই কিছু আগে হয়তো হত্যা করা হয়েছে।” বলল কাসেম বিন ওমর । “কি অপরাধে তাকে এমন নির্মম হত্যার শিকার হতে হলো । আমি জানি, তিনি সুলতানের বিশেষ দূত হিসেবে মুলতান গিয়েছিলেন । কিন্তু তার এমন অবস্থা হলো কেন?” “তোমার পিতা আত্মহত্যা করেছে। তাকে কেউ হত্যা করেনি । এখানে তার কোন শক্র নেই, ছিলও না। সে নিজেই নিজের সাথে দুশমনি করেছে । সে তার দীন-ঈমান, দেশ, জাতি ও সেনাবাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে । আর পিতা ।” বললেন আবু আব্দুল্লাহ্‌। আবু আব্দুল্লাহ্‌ কাসেম বিন ওমরের উদ্বেগ নিরসনের জন্যে তার পিতার পূর্বাপর ইতিবৃত্ত সবিস্তারে জানালেন । বললেন, কি কারণে কোন্‌ প্রেক্ষিতে সে আত্মহত্যার পথ অবলম্বন করেছে। “পিতার অপরাধের শাস্তি কি আমাকেও ভোগ করতে হবে, মাননীয় সেনাপতি!” বিনীতভাবে জানতে চাইল কাসেম । “আমাকে কি সেনাবাহিনী থেকে অপসারণ করা হবে?” “এখনও পর্যন্ত সুলতান এমন কোন নির্দেশ দেননি। সুলতানের পরে সেনাবাহিনীর কর্তৃত্ব আমার হাতে । আমিও এমন কোন সিদ্ধান্ত নেইনি। আমার দৃষ্টিতে তুমি সাহসী ও কর্তব্যপরায়ণ কমান্ডার । আমি আশা করি, দায়িত্বের প্রতিক্ষেত্রে কর্তব্যনিষ্ঠায় তুমি আমার পদ পর্যস্ত পৌছবে। সবেমাত্র শুরু ৷ এখনও গোটা জীবন তোমার সামনে রয়েছে । আমি আশা করি, তুমি তোমার পিতার ভ্রান্তি থেকে শিক্ষা নিবে । বুঝতে চেষ্টা করবে, পাপের কতো আকর্ষণ, কীভাবে অপরাধ একজন নিষ্ঠাবান সেনাধ্যক্ষকে পথভ্রষ্ট করে! ভাবতে পারো, ভোগ আর জাগতিক লিন্সা আসেম ওমরের মতো কর্তব্যনিষ্ঠ সেনাধ্যক্ষকেও নিজের দেশ, সেনাবাহিনী আর দীন-ধর্ম থেকে কিভাবে বিচ্যুত করেছে! সুলতান মাহমূদের মতো ন্যায়পরায়ণ ব্যক্তিকে পরাজিত করতে, নিজের গড়া মুসলিম মুজাহিদদেরকে বেঈমানদের হাতে পরাজিত করে গোলাম বানানোর কি ভয়ংকর জালে পা দিতে পারে! সেই চিন্তা করো, অপরাধ যখন মানুষকে তাড়া করে তখন আসেম ওমরের মতো বীর বাহাদুর যোদ্ধাও কাপুরুষের মতো আত্মহত্যার পথ অবলম্বন করে । তুমি যুবক । যুবকদের জীবনে ভারত অভিযান * ১৫ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।