Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

সামুরাতি বিশেষ কোনো অভিজাত বংশের মেয়ে নয়। সে যৌবনের শুরু থেকেই শরীর নিয়ে খেলা করতে শিখেছে। পঞপ্তিতের তাড়া খেয়ে ওঠে বসার পরিবর্তে সে পঞ্জিতের কোলে আরো বেশি করে নিজেকে মেলে ধরে। সে চিত হয়ে পপ্তিতের মুখের দিকে শিশুর মতো কৌতৃহলীকষ্ঠে জিজ্ঞেস করে, “গঙ্গা জলে স্নান করিয়ে আপনি আমার সব পাপ ধুয়ে দেবেন? না, তা নয়। আপনি ভুল বলেছেন। আপনার বলা উচিত ছিলো, যখন গঙ্গা জলে ঝাপ দেবো, তখন গঙ্গার সব পাপ গঙ্গার পানির সাথে ধুয়ে চলে যাবে ।” পণ্তিত নিজে সামুরাতির হাত ধরে উঠানোর কোনো চেষ্টাই করলো না। সামুরাতি নাগিনীর মতো ফণা ধরে ওঠে বসলো এবং পপ্তিতের দুটো হাত নিজের হাতে নিয়ে বললো, “আমি বুঝতে পেরেছি, আপনি কেনো আমাকে এখানে নিয়ে এসেছেন? আপনি আমাকে পবিত্র করতে চাচ্ছেন... ।” একথা বলে সে গল্তীর হয়ে যায়। “আমার পাপ সেদিন মুছবে যেদিন আপনি ওইসব পাপীষ্ঠকে গঙ্গা জলে ডুবিয়ে জনমের স্নান করাবেন, যারা এতোদিন আমার শরীর নিয়ে খেলা করেছে। আমার শরীরকে যারা খেলার পুতুলে পরিণত করেছে। বলুন, আপনার ভগবান কি ওদের কোনো বিচার করতে পারে না?... পণ্ডিত মহারাজ! আমার কোনো জাত-ধর্ম নেই। ওরা আমার জাত-ধর্ম থাকতে দেয়নি। কিছুদিন থেকে আমি অনুভব করছি, দৃশ্যত আমি যতো পাপ কর্মেই লিপ্ত থাকি না কেন, আমার দেহের খাচার ভেতরে যে হৃদয় আছে সেটি সম্পূর্ণ পবিত্র। এই পবিত্র হৃদয়টি সেই মহাপুরুষের জন্য অপেক্ষা করছিলো যে স্থল লালসা নয়, আমাকে প্রকৃত হৃদয়ের ভালোবাসা দেবে ।” “তুমি কি জানো সেই মহাপুরুষটি কে?” “হ্যা, জানি । আপনিই সেই মহাপুরুষ । সে আপনার চেয়েও বয়স্ক কেউ হতে পারতো কিংবা আমার চেয়ে আরো তরুণ কেউ, সেই মহাপুরুষ হতে পারতো । সে কোনো মুনিখাষি কিংবা মাওলানা মুফতী হতে পারতো । সে কোনো চাটাইয়ে শয়নকারী দরবেশ হতে পারতো । আবার রাজপ্রাসাদের বিলাসী বাসিন্দাও হতে পারতো ।... বলুন, আপনার কাছে কি গঙ্গা জলে বিধৌত অমলীন ভালোবাসা আছে?” সামুরাতির কথা শুনে পণ্তিত এভাবে চমকে উঠলো যেনো হঠাৎ কেউ তাকে সুখ-স্বপ্র থেকে জাগিয়ে দিয়েছে। পণ্ডিত নিজেকে যতোই দাবী করছিলো নারী স্পর্শ থেকে তার শরীর পবিত্র এবং ভবিষ্যতেও পবিত্র থাকবে, কিন্তু সামুরাতির কোমল স্পর্শ আর তার রেশমী কোমল চুলে সে বাধা পড়ে গিয়েছিলো । ভারত অভিযান *% ১৪৯ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।