Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বললো, “মহারাজা! আমার নাচের সম্মান করতে পারেনি । আপনি আমার নাচ দেখেছেন কিন্তু কণ্ঠের গান শুনেনি। তবুও আপনার দৃষ্টিতে আমার দেহবল্লরী আকর্ষণীয় মনে হয়েছে।” “হ্যা । আরে তুমি তো ভুল বুঝেছো তরুণী |” গন্তীর স্বরে বললো পণ্ডিত। “তোমার ব্ধপ-সৌন্দর্য আমার ভালো লেগেছে বটে কিন্তু তুমি বুঝতে ভুল করছো । আমি জীবনে কোনোদিন নারী স্পর্শ করিনি আর জীবনে কোনদিন তা করবোও না।” “কেনো?” “আমি নারীর সংস্পর্শে যাওয়াকেই পাপ মনে করি।” “তাই: নাকিঃ তাহলে আজ এই পাপ করছেন কেনো?” জানতে চাইলো সামুরাতি । “এ কথার জবাব আমি এখন দিতে পারবো না ।” বললো প্তিত। “তবে এ কক্ষে এসে তুমি মনে যে ধারণা পোষণ করেছো, আমার ক্ষেত্রে এমন ধারণা মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। তোমার শরীরের সৌন্দর্য নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমাকে এসব ব্যাপারে তুমি আর কিছু জিজ্ঞেস করো না। তোমাকে আমি মনের মধ্যে দেবীর মর্যাদা দিয়ে রেখেছি । তোমাকে আমি গঙ্গা জলে স্নান করাবো । তোমার সকল পাপ ধুয়ে সাফ করে ফেলবো ।” পপ্জিতের কথা শুনে সামুরাতির হাসি পেলো। বেশি সময় সে নিজের হাসি চেপে রাখতে পারলো না। টানা কিছুক্ষণ হাসলো । আর পণ্ডিত নির্বাক হয়ে সামুরাতির চেহারার দিকে তাকিয়ে রইলো । শিশুর মতো হাসতে হাসতে উচ্ছসিত হয়ে সামুরাতি পণ্তিতের কোলে লুটিয়ে পড়ে । সামুরাতির রেশমী কোমল চুলগুলো পণ্ডিতের কোলজুড়ে ছড়িয়ে পড়ে । সামুরাতি তার ছুলে এমন সুগন্ধি লাগিয়েছিলো- বিশেষ কোনো রাজার আগমনের অনুষ্ঠানেই শুধু এ ধরনের সুগন্ধি ব্যবহার করে সে। সুগন্ধিতে ছিলো মন মাতানো সৌরভ । মনোহরী এই সৌরতের সাথে সামুরাতির খোলা কাধ আর নরম হাত যখন পঞ্জিতের শরীর স্পর্শ করে, তখন হঠাৎ যেনো পণ্ডিত তার শরীরে একটা কাঁপুনি অনুভব করে। পগ্ডিত রাধাকৃষ্ণ জীবনে এতো ঘনিষ্ঠভাবে কোনো তকুণীকে দেখেনি। কিন্তু আজ সৃষ্টিকর্তার সৃষ্ট এক অন্সরা তার কোলে লুটিয়ে আছে। “ওঠো নর্তকী! বলো, তুমি কেনো এভাবে হাসছো ।” সামুরাতিকে স্পর্শ না করেই লুটিয়ে পড়া থেকে ওঠে বসতে নির্দেশ দেয়। ভারত অভিযান « ১৪৮ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।