ধর্মের বিজয় দেখতে চাই, আমি দেব-দেবীদের অভিশাপ থেকে আপনাদের রক্ষা করতে চাই।” রাজা আনন্দ পালের পক্ষে নগরকোট মন্দিরের বড় পঞ্তিতের কথা অমান্য করা সম্ভব ছিলো না। কিছুদিন আগে অন্যান্য রাজা-মহারাজাদের ডেকে পণ্ডিত ব্রাধাকৃষ্ণ যেসব কতা বলছিলো, রাজা আনন্দ পালকেও হিন্দু ধর্মের জয় এবং সুলতান মাহমুদকে পরাজিত করার দিক-নির্দেশনামূলক কথা শোনালো । রাজা আনন্দ পালকেও পণ্ডিত পরামর্শ দিলো, সুলতান মাহমুদকে পেশোয়ারের পার্বতী ময়দানে যুদ্ধের নামে আটকে রাখতে হবে আর অপরদিকে গজনী আক্রমণ করে দখল নিতে হবে । এছাড়া গজনীর মুসলমানদের অভিযান ঠেকানো সম্ভব নয়। “আমি যদি লাহোরেই ব্যস্ত থাকি, তাহলে বেরা এবং মুলতানের কি হবে?” প্রশ্ন করলো আনন্দ পাল। “দেখবেন, এই দুই শহরের সকল মুসলিম সৈন্য আমাদের হাতে বন্দীরূপে গ্রেফতার হবে।” বললো পণ্তিত। “আপনি এখন রাজধানীতে ফিরে যান। নাচ-গান বাদ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। সকল রাজ্য থেকেই আপনার কাছে সৈন্য আসছে। সে ব্যবস্থা আমি সেরে ফেলেছি ।” পরদিন সকাল বেলা রাজা আনন্দ পাল পাহাড়ের উপর অবস্থিত মন্দিরে গিয়ে পূজাপার্বন শেষ করে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। এদিকে সেই রাতেই বড় পণ্ডিত সামুরাতিকে সাথে নিয়ে যায় । আনন্দ পালের পক্ষে বিদায়লগ্নেও আর সামুরাতির সঙ্গে দু'চার কথা বলার সুযোগ হলো না। পণ্ডিত রাধাকৃষ্ণ পাহাড়ের উপর অবস্থিত বড় মন্দিরের মূল আস্তানায় সামুরাতিকে নিয়ে যায়। সামুরাতি ঘুণাক্ষরেও জানতো না তাকে বলী দিয়ে তার দেহের রক্তে হিন্দুদের কৃষ্ণদেবীর চরণ ধোয়া হবে। সামুরাতিকে পণ্তিত যখন মন্দিরের পাতাল কক্ষে নিয়ে গেলো, তখন সামুরাতি জানতে চাইলো, তাকে এখানে কেন আনা হয়েছে? “আমার সাথে আসা কি তোমার কাছে ভালো লাগেনি?” সামুরাতির দিকে প্রশ্ন ছুঁড়ে দিলো পণ্ডিত। পণ্ডিত বিছানা দেখিয়ে বললো, “আগ্গে বসো, তারপর কথা বলো।” সামুরাতি বিছানায় বসতে বসতে পণ্ডিতের দু'হাত তার দু'হাতে তুলে নেয় এবং পন্তিতকে নিজের দিকে টান দেয়। সামুরাতির টানে পণ্ডিত তার পাশে বসে পড়লো । সামুরাতি পপ্তিতের চোখে চোখ রেখে একটা ভুবন মোহিনী হাসির ঝিলিক ছড়িয়ে দেয়। এই হাসির ঝিলিকে পপ্তিতের শরীর কেঁপে ওঠে । সামুরাতি ভারত অভিযান *% ১৪৭ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।