এবারের বাজনার ধ্বনি এমনই আকর্ষণীয় ঘে পণ্ডিত নিজেও হতচকিত হয়ে উঠলো। ঠিক এমন সময় তীবুর এক কোণা থেকে সামুরাতি এতাবে দৃশ্যপটে এলো যেনো একটি জলপরী পানি থেকে ভেসে ওঠেছে। সামুরাতি বিস্ময়কর এক নৃত্যের তালে তালে পণ্ডিতের একেবারে কাছে চলে আসে । তার ঠোটের কোণে মুচকি হাসি খেলা করছে। নৃত্যের ছন্দে এগিয়ে এসে পাণ্ততের সামনে বাকিয়ে প্রণাম করে। রঙিন ফানুসের বাহারী আলোয় নর্তকী সামুরাতির নৃত্যে পঞ্ডিত বিমোহিত হয়ে গেছে। সামুরাতির শরীর যখন নাচের নানা মুদ্রায় কখনো ফুটন্ত ফুলের মতো মেলে ধরলো এবং বাজনার উচ্চাঙ্গ তালে নিজেকে পাখির মতো বাতাসে ভাসিয়ে রাখলো, তখন পণ্ডিত রাজা আনন্দ পালকে জিজ্ঞেস করলো, “এ হিন্দু না মুসলমান?” “মুসলমান ।” জবাব দিলো রাজা আনন্দ পাল। “মুসলমান তব্ুণীদেরকেই এ পেশায় আমরা ব্যবহার করি। এই মেয়েটিকে যদি আমরা মন্দিরের নর্তকী হিসেবে রেখে দেই, তাতে আপনি রাজি হবেন তো?” “এর পরিবর্তে আপনি চাইলে আমি একশ' নর্তকী দিয়ে দিতে পারি। এই মেয়েটি আমার খুবই প্রিয় ।” “হ্যা, আমি আপনার কাছে এমন কথাই শুনতে চাচ্ছিলাম । আপনার বোঝা উচিত, এ মেয়েকে আমি নিজের সেবার জন্য নিতে চাচ্ছি না। আমি নর্তকী রাখবো কেন? আমি তো নারী স্পর্শও করি না। ওকে আমি কৃষ্ণ ভাগবানের চরণে বলীদান করবো ।” “বলি দেবেন!” চোখ কপালে তুলে জানতে চাইলো রাজা । “হ্যা, রাজা আনন্দ পাল। এটা আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়। দেব-দেবীদের চাহিদা এটা । এই নর্তকীকে দেবতারা ভোগ করতে চায়।” “আমরা তো ইতিমধ্যে লাহোরে দু'টি তরুণী বলী দিয়েছি।” “তবুও আপনি দু'বারই পরাজিত হয়েছেন, তাই না। এর কারণ হলো, যেসব পণ্ডিতের হাতে আপনি কুমারীদের বলী দিয়েছেন, এসব পন্তিত আপনার দেয়া কুমারীদের সতীত্হারা করে পাপ করেছে। আমাকে দেবী কৃষ্ণ স্বপ্ন দেখিয়েছেন, এমন কোনো মুসলিম তরুণীকে বলী দিতে হবে যে রূপে-গুণে অনন্যা । আর সে না হবে বয়ঙ্কা, আর না হবে কিশোরী । নাচ-গানে সে হবে অনন্যা । সে যার কাছে থাকবে, তাকে সে প্রাণের চেয়েও ভালোবাসবে । কোনো মূল্যেই এই মেয়েকে সে হারাতে সম্মত হবে না। বহুদিন থেকে আমি এমন একটি নর্তকী খুঁজছিলাম । আজ আপনার কাছে তা পাওয়া গেলো । আমি হিন্দু ভারত অভিযান * ১৪৬ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।