Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কাছে পাহাড়ের পাদদেশে এক সবুজ প্রান্তরে তাবু তুলে । টানা চার-পাচ দিন ভ্রমণের পর রাজা আনন্দ পাল নগরকোট পৌছে। সফরের ক্লান্তির কারণে নগরকোট পৌছেই রাজার মন্দিরে প্রবেশ করা সম্ভব হলো না। পণ্ডিত রাধাকৃষ্ণের কাছে যখন রাজা আনন্দ পালের আগমন সংবাদ পৌছালো, তখন পপ্তিত খবর পাঠালো, বিকেলে পপ্তিত রাজাকে অভ্যর্থনার জন্য নিচে আসবে । পড়ন্ত বিকেলে পপ্তিত রাধাকৃষ্ণ রাজাকে অভ্যর্থনা জানানোর জন্য যখন নিচে নেমে এলো, তখন রাজা আনন্দ পাল তাবু থেকে বেরিয়ে পপ্জিতের পা স্পর্শ করে তাতে চুমু দেয় এবং তাকে ভক্তি জানায় । রাজার তাবু দেখে পত্তিত তো হতবাক । তাবু তো নয়, যেনো কোনো এক রাজপ্রাসাদ । রাজার বিশাল তাবুতে রঙ-বেরঙের শামিয়ানা, সুদৃশ্য ঝালর আর চতুর্দিকে বাহারী ঝাড়বাতি রাজার তাবুতে গালিচা বিছানো । পণ্ডিত রাজার কক্ষে বসার একটু পরই তাকে উদ্দেশ্য করে চার নর্তকী নাচ শুরু করে দেয়। নৃত্যগীতের মধ্যে পপ্তিত রাজা আনন্দ পালের উদ্দেশ্যে বলে, “মনে হয় আপনি সেই আনন্দপাল নন, যে আনন্দ পরাজিত হয়েছেন । আপনার কি মনে নেই, পরাজয়ের গ্রানি সহ্য করতে না পেরে আপনার বাবা আত্মাহুতি দিয়েছিলেন আর সম্মুখ সমরে শোচনীয়ভাবে পরাজয়বরণ করে আপনি দেশত্যাগ করেছিলেন? যদি আপনি সেই আনন্দ পালই হয়ে থাকেন, তাহলে আপনার পরাজয়ের প্রধান কারণ এই বিলাসিতা । যে বিলাসিতা আপনি আমাকে খুশি করার জন্য প্রদর্শন করছেন । কারণ, আমি শুনেছি, আমাদের মহারাজারা নাকি যুদ্ধক্ষেত্রেও নাচ-গান ও আমোদ-ফুর্তির সকল আয়োজন সঙ্গে রাখেন।” “পণ্ডিত মহারাজ! মৃত্যুর আগে আমরা মনের চাহিদা পূর্ণ করার জন্যে বিনোদনের উপকরণসমূহ সঙ্গে রাখি আর কি?” “তা ঠিক। কিন্তু আপনি তো এখানে মরতে আসেননি । এখনও বেঁচে আছেন। আপনার এই বেঁচে থাকার লক্ষ্য কি বাকি জীবন বিলাসিতায় মেতে থাকা? আমি এ জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি যে, আপনার পরাজয়ের ঞ কারণগুলো আর কেউ বলার সাহস না পেলেও আমি বলে দেবো । রূপসীদের € সৌন্দর্য আর শরীর নিয়ে যারা উল্লাসে মেতে থাকে, তাদের করুণ পরিণতি ছাড়া €) আর কি হতে পারে!” পণ্ডিতের কথা শেষ না হতেই নর্তকী মেয়েগুলো এভাবে অদৃশ্য হয়ে গেলো, & যেনো বাতাসে ওরা হারিয়ে গেছে। এরপর বাদ্যযন্ত্রের বাজনা বদলে যায়। +$ ভারত অভিযান %& ১৪৫ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।