Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

পিছু ধাওয়াকারীরা শুয়াইব আরমুগানীকে ধরতে না পেরে হতাশ হয়ে ওর বাড়িতে ফিরে গেলো । শুয়াইব আরমুগানীব বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়াতেই যারকা দরজা খুলে দিলো । যারকার বাবা জিজ্ঞেস করলো, “ও বেরিয়ে গেলো কি করে?” “ও জেগেই ছিলো, তোমরা বারবার বিড়ালের মতো ডাকছিলে । আমি তোমাদের থামাতে এলে সে টের পেয়ে যায়। লোকটি খুবই চালাক । সে আমাকে কিছু না বলে দৌড়ে গিয়ে ঘরের ছাদে উঠে। এ সময় আমি তোমাদের একজনের চিত্কার শুনে বুঝতে পারি ও পালিয়েছে। তোমরা বড্ড ভুল করেছো । তোমাদের ভুলের কারণে সে পালাতে পারলো । মিছেমিছি এতোদিন শুধু আমাকে ওর বউ বানিয়ে রাখলে । লাভটা কি হলো?” শহর ও আশপাশের এলাকাজুড়ে শুয়াইব আরমুগানীর খোঁজাখুঁজি শুরু হয়। চার-পাচ দিন পর্যন্ত চললো তল্লাশি অভিযান । তল্লাশির সময় প্রতিটি মুসলমানের বাড়ির আস্তাবলের খড়কুটো পর্যন্ত ওলোট-পালট করা হলো । কিন্তু কোথাও আরমুগানীর চিহ্‌ পর্যন্ত পাওয়া গেলো না। এদিকে নগরকোটের বড় পপ্তিত রাধাকৃষ্ণ খবর পায়, রাজা আনন্দ পাল রাজধানীতে ফিরে এসেছে। রাজার ফিরে আসার খবর পেয়ে প্তিত রাধাকৃষ্ণ তাকে নগরকোট মন্দিরে ডেকে পাঠায়। পত্তিতের খবর পেয়ে সাথে সাথেই রাজা আনন্দ পাল তার একান্ত প্রহরীদের রওনার প্রস্তুতির নির্দেশ দেয় । হিন্দুস্তানের অন্যান্য রাজা-মহারাজার মতো রাজা আনন্দ পালও নগরকোট মন্দিরকে খুৰ সম্মান করতো এবং সেখানকার প্রধান পঞ্জিতের নির্দেশকে অবশ্য পালনীয় ভাবতো। এবার সে শুধু পঞ্জিতের নির্দেশ পালনের জন্যই পঞ্জিতের খবর পাওয়া মাত্র রওনার নির্দেশ দিলো না। তার উদ্দেশ্য ছিলো, পঞ্জিতের মাধ্যমে সে অন্যান্য রাজা-মহারাজার সহযোগিতা লাতে সমর্থ হবে। যেনো সে সুলতান মাহমূদের সাথে একটা চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সামর্থ অর্জন করতে পারে । সে একজন যথার্থ মহারাজার মতো পূর্ণ শান-শওকতের সাথে রাজা আনন্দ পালের নগরকোট মন্দিরে পদার্পণ করে । তার সাথে রীতিমতো এক বিরাট কাফেলা । কাফেলায় তার একান্ত দেহরক্ষী বাহিনী ছাড়াও রয়েছে তার প্রিয় গায়িকা ও নর্তকী সামুরাতি ৷ এ ছাড়াও রয়েছে কয়েকজন সেবিকা ও পরিচারিকা । সামুরাভি তার বৃদ্ধা পরিচারিকাকে ঘরে রেখে এসেছে এবং তাকে কঠোরভাবে নির্দেশ দিয়ে এসেছে, সে যেনো আরমুপানীকে গুপ্তধনের মতোই লোকচক্ষুর আড়ালে হেফাজতে রাখে । বিপুল লোক বহর নিয়ে রাজা আনন্দ পাল নগরকোট মন্দিরের ভারত অভিযান ক ১৪৪ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।