“যারকাকে হয়তো আমি দেখেছি। যে মেয়েটির কথা বলছি সেই যদি যারকা হয়ে থাকে, তবে সে যে খুবই রূপসী তাতে সন্দেহ নেই। আচ্ছা আরমুগানী! তুমি তাকে খুব ভালোবাসো! একান্তে পেতে চাও!” “আমার প্রাণ ওর জন্য ব্যাকুল সামুরাতি । এটা এমন এক টান, এমন এক আকর্ষণ, যে আকর্ষণের স্বাদ তুমি কখনো অনুভব করোনি ।” “আমি যদি তোমাকে আশ্রয় দেই তবে আমাকে কি সেই ভালোবাসা দেবে? বুঝতে পারছি না আমার হৃদয়ের মধ্যে যে কি তুফান শুরু হয়েছে! মনে হচ্ছে পৃথিবীটা দুলছে।” “তুমি আমাকে ভাই হিসেবে গ্রহণ করতে পারো । হৃদয়কে যদি তৃপ্ত করতে চাও, তাহলে তোমার হৃদয়ে এক বোনের মমতার ঢেউ তোলো, দেখবে আমার সান্নিধ্য তোমাকে স্নেহ-মমতার পরশে ভরে দেবে ।” “ঠিক আছে, তুমি আমার এখানেই থাকো ।” কিন্তু কথা জড়িয়ে এলো সামুরাতির । আর কিছু বলতে পারলো না। কিছুক্ষণ পর হঠাৎ আরমুগানীর দু'গাল দু'হাতে ধরে ওর চোখের দিকে তাকাতেই সামুরাতির দু'চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগলো । ধরাগলায় অস্পষ্ট ভাষায় বলে, “আর কখনো আমার সামনে তুমি যারকার নাম নেবে না। তুমি বলেছো, সে তোমার বোন নয় কিন্তু আমি এতেও প্রতারিত হওয়ার আশংকা করছি।” আরমুগানীর চেহারা থেকে হাত সরিয়ে নিয়ে চোখের পানি মুছে সামুরাতি । “রাজা-মহারাজা আর সম্রাটদের হৃদয়েও রাজত্ব করো তুমি । আমার মতো একজন সামান্য মানুষকে তোমার এতো ভয় কেনো?” “আমি জানি না... আমি বলতে পারবো না কেনো তোমাকে আমার এতোটা ভয় করছে। কেনো অনতিক্রম্য মনে হচ্ছে তোমাকে । তুমি এখন আমার আশ্রয়ে, বলতে গেলে আমার অধিকারে ।” “কিন্তু না, আমি বলতে পারবো না।” “হ্যা, তুমি আর আমি অভিন্ন জাত। এই রক্ত দেখিয়ে তুমি আমার প্রকৃত পরিচয় জানিয়ে দিয়েছো । আমি এখন নিজের পরিচয় জেনে গেছি। তোমার পা ঠিক না হওয়া পর্যস্ত কেউ এ ঘরে ঢুকবে না।” ফস ক ভারত অভিযান €₹ ১৪৩ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।