আমার খুব প্রিয়পাত্র ও নর্তকী । তাতে কালাঞ্জারের রাজা বললো, আমি কোনো সুসলিষ সুন্দরী তরুণী দেখলে ওকে অপহরণ করে নর্তকী বানাই, নয়তো বেশ্যাবৃত্তিতে লাগাই। মুসলিম বংশ নিপাত করতে এবং ওদের চরিত্র ধ্বংস করার এই একটিই যুৎসই পথ । আপনিও যদি এই পদ্ধতি অবলম্বন করেন, তাহলে অদূর ভবিষ্যতে দেখতে পাবেন আপনার দেশে যেসব মুসলমান বসবাস করছে, এরা হয় নর্তকী নয়তো সব বেশ্যাবৃক্তিতে জড়িয়ে পড়েছে।” সামুরাতি যখন আরমুগানীকে রাজা কালাঞ্জারের কথা শোনায়, তখন আরমুগানীর চেহারা দুঃখে-অনুশোচনায় লাল হয়ে যায়। আরমুগানী সামুরাতির ভেতরকার মৃতপ্রায় জাতীয় চেতনায় নাড়া দেয়। সামুরাতি যখন তাকে রাজা আনন্দ পালের রাজপ্রাসাদের কথা বলে, তখন সে সামুরাতিকে আরো উজ্জীবনীমূলক কাহিনী শোনায় । সামুরাতির জলন্ত প্রদীপে এসব কথা ছিলো তেল ঢালার মতো । আরমুগানী বললো, “দেখো সামুরাতি! আজ আমি মুসলমান তরুণীদের সন্ত্রম বিক্রির কারণে মৃত্যুর মুখোমুখি । অথচ গজনীর যেসব যোদ্ধা এখানে এসে যুদ্ধ করে শাতাদাতবরণ করেছেন, তারা মুসলমান নারীদের সন্ত্রম রক্ষার্থে নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন । শোনো সামুরাতি! তোমরা হলে হিন্দুদের খেলনার পুতুল । তোমরা পুরনো হয়ে যাচ্ছো । খেলনা পুরনো হয়ে গেলে সেগুলো আর খেলার উপযুক্ত থাকে না, তা ছুঁড়ে ফেলে দেয়। তোমরাও চিরাচরিত নিয়মে একসময় আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। তাই যারকা হয়ে যাও, সামুরাতি! নিজ বিশ্বাসের সাথে আর বেঈমানী করো না।” সামুরাতি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি । কঠিন-কঠোর রূঢ় কথা শুনতে সে অভ্যস্ত নয়। সে সাধারণত তার ব্রপ-সৌন্দর্য আর নিপুণ নাচ ও মনোহরী কণ্ঠের প্রশংসাই মানুষের নিকট থেকে শুনে থাকে । নিজেকে যে কেউ স্পর্শ না করতে পারা দেবী ভাবে সামুরাতি। যাকে সবাই ছুঁতে চায়, একান্তে পেতে প্রত্যাশী, আজ ঘরে ঢুকেই বৃদ্ধা পরিচারিকার মুখে শুনতে পেলো তার এই বূপ-রস, খ্যাতি ও জৌলুসে ভাটা শুক্র হয়েছে, অচিরেই তা নিঃশেষ হয়ে যাবে। এরপর আরমুগানী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো যৌবনের রূপ-জৌলুস বেশি দিন থাকে না। ফুল' সৌরভ হারিয়ে শুকিয়ে গেলে মানুষ যেমন তা আস্তাকুঁড়ে ফেলে দেয়, কোনো ভ্রমর আর সেই ফুলে বসে না। তেমনি যৌবনের দীপ্তি নিভে গেলে কোনো পুরুষ আর তার প্রতি তাকিয়েও দেখবে না। সামুরাতিকে আরমুগানী বললো, “তুমি নিজেই একটা ধোকা, আর যারা তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করে তারাও মারাত্মক ধোকাবাজ ।” ভারত অভিযান € ১৪২ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।