Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অবয়ব। সে এক দৃষ্টিতে তোমার চেয়েও বেশি গুনাহগার, কিন্তু একটি কাজের দ্বারাই সে জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তুমিও অন্তত একটা পুণ্য কাজ করো | আমাকে আশ্রয় দাও... ৷” “তোমার পরিচারিকাকে এখানে আসতে দিও না। আমার ক্ষত আমি নিজেই পরিষফার করে নেবো । তাকে বলে দাও, আমি যে এখানে আছি, তা যেন কাউকে না জানায় ।” রাজপ্রাসাদ থেকে ঘরে ফিরে কাপড় বদলানোর সময়ও সামুরাতিকে তার বৃদ্ধা পরিচারিকাও এমন কিছু বাস্তব কথাই বলেছিলো । সেসব কথা তখনো তার মানসপটে উচ্চারিত হচ্ছিলো । এমতাবস্থায় এক সৌম্য কান্তি যুবক আহত অবস্থায় যে তার ঘরেই আশ্রয়প্রার্থী সেও তাকে বলছে, তার বূপ-সৌন্দর্যে এখন ভাটা পড়ে গেছে। এতে সামুরাতির মনের বোঝা আরো ভারী হয়ে যায়। সে পরিচারিকাকে এই বলে তার কক্ষ থেকে যেতে বলে, “আমার ঘরে যে অচেনা লোক প্রবেশ করেছে তা তুমি কাউকে বলবে না।” সামুরাতি নিজ হাতে আরমুগানীর ক্ষতস্থানের রক্ত পরিষ্কার করলো । শরাব দিয়ে সব ক্ষতস্থান ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিলো । পায়ের আঘাত ছিলো খুবই মারাত্মক । আরমুগানী সামুরাতির হাতের ক্ষতস্থান পরিফার করে তাতে পত্তি বেঁধে দেয়। এর ফাকে আরমুগানী সামুরাতিকে যারকার ইতিবৃত্ত সরিস্তারে শোনায়। সামুরাতির কাছে আরমুগানী কোনো কথাই আর আড়াল করলো না এবং কোনো মিথ্যাও বললো না। সে সামুরাতিকে এ কথাও জানালো যে, সে সুলতান মাহমূদের হয়ে এখানে গোয়েন্দা কাজে জড়িত। সে দীর্ঘক্ষণ ইসলামের মর্যাদা ও হিন্দুদের ইসলাম বিদ্বেষের ব্যাপারে কথা বললো। শাহজাদীতে পরিণত করেছিলো । আমাকে প্রতারিত করার ব্যাপারেও সে ছিলো সফল এবং নিপুণ দক্ষতার স্বাক্ষর রেখেছে। কিন্তু আমার আন্তরিক ভালোবাসা ও প্রেম তার মধ্যে মরে যাওয়া ইসলামী চেতনা পুনরুজ্জীবিত করেছে । যার ফলে শেষ মুহূর্তে সে এমন কাজ করেছে যাতে আল্লাহ নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হবেন।” “হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন আমার কথা শোনো । আজ রাতে কালাঞ্জারের রাজা এসেছে। এ জন্য রাজপ্রাসাদে আমার ডাক পড়েছিলো । রাজা আনন্দ পাল কালাপ্জারের রাজাকে বলেছে, এই মেয়েটি মুসলমান এবং সে ভারত অভিযান €% ১৪১ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।