Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“হু, তাহলে এখানে কেন মরতে এসেছিলে?” সামুরাতির এক হাতেও কুকুর কামড়ে দিয়েছিলো । সামুরাতির ক্ষতস্থান থেকে বিছানার উপর দু"তিন ফৌটা রক্ত টপ টপ পড়লো । আরমুগানী সামুরাতির সামনে দীড়ানো। তার ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝরছিলো ৷ আরমুগানী দেখলো, সামুরাতির রক্ত আরমুগানীর রক্তের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। “দেখো, তোমার রক্ত আর আমার রক্ত একসাথে মিশে কেমন উজ্জ্বল রঙ ধারণ করেছে। অথচ তোমার রক্ত কিন্তু এতোটা উজ্জ্বল ছিলো না। তুমি অব্যাহত অপরাধ আর গুনাহ করতে করতে নিজের রক্তকেও দূষিত করে ফেলেছো। তোমার রক্ত যখন দৃষণমুক্ত রক্তের সাথে মিশেছে, তখন সে তার আসল বর্ণ ফিরে পেয়েছে। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছো নর্তকী । তোমাকে আমার সামুরাতি নামে ডাকতে ইচ্ছে করছে না। তোমার প্রকৃত নাম আমি জানি না বটে, কিন্তু একজন মুসলিম যুবতীকে হিন্দু নামে ডেকে মুসলমানের অবমাননা করতে আমার বিবেক সায় দেয় না। যাক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম । দেখো, তোমার আর আমার রক্ত একই ধারার । সেই সব পিতার রক্ত আমরা শরীরে বহন করছি, যারা অভিন্ন বিশ্বাস ও আকাঙ্ক্ষা পোষণ করতেন । এমনও হতে পারে, আমি এবং তুমি একই বংশজাত সন্তান।” “আরে, তোমাকে তো পাগল মনে হচ্ছে। পাগলের মতো কি সব আবোল-তাবোল বকছো!” “তুমি কি আমাকে চেনো, আমি কে? আমি তোমাকে তোমার রক্তের আসল পরিচয় বলে দিচ্ছি। নাচ-গান তোমার পেশা হতে পারে না। তোমার ধর্মে নাচ-গান বৈধ নয়। তোমার এই রূপ-জৌলুস, তোমার কণ্ঠ তোমার নিয়ন্ত্রিত জিনিস নয়। ভবিষ্যতে এ সবই তোমার কাছ থেকে বিদায় নেবে । আজ তুমি আমাকে বলছো, চোরের মতো আমি তোমার ঘরে হানা দিয়েছি । একদিন এমন আসবে, যখন তুমি আমার মতো কোনো চোর তোমার ঘরে হানা দিক এমন কামনায় অধীর হয়ে থাকবে । তখন রাতের বেলায় তোমার কুকুরকে বেঁধে রাখবে, যাতে কেউ তোমার ঘরে হানা দিতে পারে কিন্তু তোমার কুকুর ছাড়া আর কাউকে তুমি তোমার ঘরে দেখতে পাবে না। যাক, তুমি অন্তত একটা ভালো কাজ করো, আমাকে তোমার ঘরে আশ্রয় দাও ।” “কেন আশ্রয় চাচ্ছ তুমিঃ কি অপরাধ করে তুমি পালিয়েছো?” “আমি তোমাকে একটি তরুণীর গল্প শোনাবো । সে বয়সে তরুণী, আর তোমার চেয়েও সুন্দরী । অটুট তার শরীর। পূর্ণিমার টাদের চেয়ে উজ্জ্বল তার ভারত অভিযান % ১৪০ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।