যুগসন্ধিক্ষণে এসে নারীদেহ, মদের নেশা আর সামান্য জমিদারীর লোভ তাকে এমনই আদর্শচ্যুত করল যে, দৃূরতিক্রম্য শত্রু দুর্গ বিজয়ী আসেম, হাজারো শত্রু নিধনকারী বাহাদুর আসেম, সেনাধিনায়ক, বিচক্ষণ কূটনীতিক আসেম জবাবদিহির মুখোমুখি হতে না পেরে নিজের তরবারী পেটে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করল। অথচ আসেম ছিল সুলতান মাহমুদের সেনাবাহিনীর একজন আদর্শ সৈনিক তার খ্যাতি ও যশ ছিল সর্বত্র আলোচিত। প্রধান সেনাপতি আসেমের কার্যক্রমের উপর ছিলেন আস্থাবান। তার প্রতি প্রধান সেনাপতির প্রশ্নাতীত আস্থা ও বিশ্বাসই সুলতানের ভিন্নমত থাকা সন্বেও এতো গুরুতৃপূর্ণ মিশনে তাকে সুলতানের বিশেষ দূত হিসেবে গুরু দায়িতু দিয়ে পাঠানো হয়েছিল । কাসেম ওমর ৷ টগবগে যুবক । সুলতানের সেনাবাহিনীর ইউনিট কমার, দুর্ধর্ষ, বিচক্ষণ, সিদ্ধান্তে অবিচল, লক্ষ্যে স্থির । ছোট বেলা থেকেই পিতার কাছে কাসেম শুনতো যুদ্ধের কাহিনী । অল্প বয়সেই পুব্র কাসেমকে ভর্তি করে দিয়েছিল সুলতানের সেনাবাহিনীতে । রণাঙ্গনে সে ছিল বাবার যোগ্য উত্তরসূরী । আসেমের মৃত্যুকালে পুত্র কাসেম পূর্ণ যুবক। সেনাবাহিনীতে সে মর্যাদাপূর্ণ অবস্থান করে নিয়েছে নিজের যোগ্যতা বলে। বাবার মৃত্যুসংবাদ যখন কাসেমের কাছে পৌছাল তখন সে এই ভেবে অনুতাপ করল যে, সেনাবাহিনীর একজন কৃতি অধিনায়কের পদে শুন্যতা সৃষ্টি হলো । দুঃখ পেল কাসেম এই ভেবে যে, তার বাবা বিশেষ দূত হিসেবে মুলতান গিয়েছিলেন; হিন্দুরা হয়তো তাকে শহীদ করেছে। বাবা হিসেবে শুধু নয়, সেনাবাহিনীর জন্য একজন গুরুতুপূর্ণ ব্যক্তির শূন্যতা তাকে খুবই পীড়া দিচ্ছিল । তার বিশ্বাস ছিল, তার বাবার মরদেহ হয়তো মুলতান থেকে নীত হয়েছে। মৃত্যু সংবাদবাহক কাসেমকে সাথে করে নিয়ে এলো আসেমের লাশের পাশে । উন্মুক্ত আকাশের নীচে, বালির মধ্যে, রক্তাক্ত পিতার লাশ দেখে কাসেম হতবাক । একি! তার পিতার মরদেহ তরবারী বিদ্ধ! কাছের একটি ইমারতের বহিরাঙ্গণে সুলতান মাহমৃদের প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ্ মুহাম্মদ আত্তায়ী দীড়ানো। কাসেম বিন ওমরকে পিতার লাশের পাশে বিষণ্ন মনে দীড়ানো দেখে আব্দুল্লাহ্ পায়ে পায়ে এগিয়ে এলেন । যুবক কাসেমের প্রতি ভার ভীষণ মায়া হলো । তিনি তার কাছে গিয়ে তার কাধে হাত রেখে নিজের দিকে ফেরালেন। বললেন, তোমার বাবার কাহিনী শুনলে তা তোমাকে এই করুণ দৃশ্য থেকে আরো বেশি দুঃখ দেবে। পিতার মায়া-মমতা, ভারত অভিযান €% ১৪ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।