Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“আমিও তোমার মতোই ভাবতাম। তুমি তো জানো, আমিও তোমার মতোই রাজমহলের নর্তকী ছিলাম । এখন তুমি যেমন সুখ্যাতি পেয়েছো, আমার সময়ে আমিও ছিলাম এমন বিখ্যাত । তুমি যেমন কাউকে পাস্তা দাও না, আমিও তখন বড় বড় মহারাজকেও পাত্তা দিতাম না। তখন আমার পেশায় যেসব প্রবীণ মহিলা ছিলো, তারা আমাকে বিয়ে করার কথা বলতো । আমিও তখন তোমার মতোই বলতাম, আরে এখনই বিয়ে কিসের আমি তো এখনও যুবতী মাত্র । কিন্তু ভাগ্যের পরিহাস, আজ আমি তোমার সেবিকা । প্রবীণদের কথা না মেনে ভেঙ্গে গেছে। যৌবনে আমার ঘরের আঙ্গিনায় আমার সাথে ভাব জমানোর জন্য যারা সারাক্ষণ ঘুর ঘর করতো, তারা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। কোনো বুড়োও আমাকে বিয়ে রাজি হলো না।” সেবিকার কথায় ছিলো বূঢ় বাস্তবতা । সামুরাতিও অনুভব করে, তার শরীর অনেকটাই ভেঙ্গে পড়েছে। সেবিকা তার চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতাকে এভাবে দেখিয়ে দিলো যে, সামুরাতির আত্মমগ্নতা উবে গিয়ে তার মনের মধ্যে উকি দেয় উদ্দিগ্রতা। এমন সময় হাভেলীর বাইরে কুকুর ডাকার শব্দ শোনা গেলো । সেই সাথে এমন শব্দ শোনা যায়, যাতে মনে হয় কুকুর কারো উপর হামলে পড়েছে এবং ক্ষতবিক্ষত করছে। সামুরাতি হাভেলী পাহারার জন্য কুকুর পালতো। রাতের বেলায় যে কোনো অনাকাঙ্কিত আগন্তকের প্রবেশ থেকে হাভেলীকে রক্ষার জন্য কুকুর হাভেলীর বাগানে ছেড়ে দিতো । কুকুরটি ছিলো খুবই ভয়ংকর আর শক্তিশালী । কুকুরের আগ্রাসী ডাক শুনেই সামুরাতি বুঝতে পারে, নিশ্চয়ই সে কারো উপর হামলা চালিয়েছে । তাই সে দৌড়ে ঘর থেকে বের হয় । সে দেখতে পায়, কুকুর একজনকে কামড়ে ধরে হেচড়াচ্ছে। সে দৌড়ে গিয়ে কুকুরটাকে ধরলে কুকুর রাগে সামুরাতির হাতেও কামড় দেয় । “কে তুমি?” আক্রান্তকে জিজ্ঞেস করে সামুরাতি। “চুরিটুরি করতে এসেছিলে নাকি?” “দেখো, চোর কিংবা ডাকাত হলে এখানে দীড়িয়ে থাকতাম না। আমার নাম শুয়াইব আরমুগানী ।” “আরে, তুমি কি আন্তাবলের প্রশিক্ষক না?” “হ্যা, সামুরাতিজী । তুমি ঠিকই বলেছো ।” ভারত অভিযান €% ১৩৮ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।