Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কিছুক্ষণ পর আরমুগানী দাড়িয়ে দেখে, হাভেলীর একটি কক্ষে প্রদীপ জ্লছে। সে বুঝতে পারে, এখানে অপেক্ষা করা ঠিক নয় । কিন্তু পাশাপাশি এটাও ভাবলো, তার পিছু নেয়া ঘাতকরা এখনও হাভেলীর আশপাশে তাকে খুঁজতে পারে। এ ভাবনায় সে ঠায় বসে থাকে। আরমুগানী এই হাভেলী সম্পর্কে জানতো কিন্তু কখনো এখানে আসার সুযোগ হয়নি । এটা ছিলো রাজা আনন্দ পালের একান্ত নর্তকী ও গায়িকার হাভেলী। প্রকৃতপক্ষে এই গায়িকা ছিলো মুসলমান । কিন্তু নিজেকে সে বাদিনী বলে পরিচয় দিতো। পেশাগত যোগ্যতা ও দৈহিক সৌন্দর্যে সে ছিলো অনন্যা। সামুরাতি নামেই পরিচয় দিতো নর্তকী । সামুরাতি নিজের যোগ্যতা ও মান সম্পর্কে ছিলো পূর্ণ সচেতন। সে রাজা আনন্দ পালের কাছ থেকে এ দাবী আদায় করে নিয়েছিলো যে, সে রাজ প্রাসাদের ভেতরে বসবাস করবে না । সামুরাভির আবেদনে রাজার টাকায় নির্মিত এই হাভেলীটি ছিলো যথার্থ অর্থেই রাজকীয়। হাভেলীর চারপাশে ছিলো সাজানো মনোরম বাগান। অসংখ্য বাহারী গাছ-গাছালি আর ফুল-ফলের সমাহার । প্রতি রাতের মামুলী নাচের অনুষ্ঠানে নাচ-গান করতো না সামুরাতি | রাজপ্রাসাদে যদি বিশেষ কোন অতিথি আসতো তখন নাচ-গান পরিবেশনের জন্য ডাক পড়তো সামুরাতির। সামুরাতি সাধারণ কোনো নর্তকী নয়, সে একটা উড়ন্ত প্রজাপতি । কারো পক্ষে সামুরাতিকে স্পর্শ করাও অসম্তব। সে রাতে যখন আরমুগানী তার হাভেলীতে প্রবেশ করে, এর কিছুক্ষণ আগেই রাজমহল থেকে ফিরেছিলো সামুরাতি ৷ কারণ, এ রাতে অন্য কোনো রাজ্যের রাজার আগমনে রাজপ্রাসাদে বিশেষ নাচ-গানের অনুষ্ঠান ছিলো । সে রাজপ্রাসাদ থেকে ফিরে আয়নার সামনে দীড়িয়ে নিজের সাজ-পোশাক খুলছিলো । সামুরাতির যথেষ্ট বয়স হয়েছে । যৌবন তাকে বিদায় জানাতে চাচ্ছে। সে তার বৃদ্ধা সেবিকার উদ্দেশে বলে, “আজ খুব ক্লান্ত হয়ে গেছি খালাম্মা ।” “নর্তকীরা যখন ক্লান্তি অনুভব করে, তখন তার উচিত বিয়ে করে ফেলা ।” সামুরাতির উদ্দেশে বলে বৃদ্ধা সেবিকা । “কিন্তু বাস্তবতা হলো, নর্তকী ও গায়িকারা মনে করে তাদের কণ্ঠ আর বূপ-জৌলুস আজীবন অঙ্গান থাকবে আর তাদের উপর মানুষ সবসময় ফুল-চন্দন ছিটাবে।” “আরে আমি তো এখনও যুবতী ।” মুচকি হেসে সেবিকার উদ্দেশে বলে সামুরাতি। ভারত অভিযান € ১৩৭ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।