বাইরে তোমাকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছে । আরমুগানী! তোমার ভালোবাসা, ধর্মের প্রতি তোমার নিষ্ঠা এবং তোমার কর্তব্যপরায়ণতার কসম! তুমি পালিয়ে যাও। দেয়াল টপকে পেছন দিক দিয়ে পালিয়ে যাও। হয়তো তোমার সাথে আবারও দেখা হবে। যদি জীবিত থাকি তবে দেখা হবেই । তুমি যেখানেই থাকো না কেনো আমি তোমাকে খুঁজে বের করবোই।” ওদিকে অপেক্ষমান তিন ঘাতক দরজা খুলতে বিলম্ব হওয়ায় অস্থির হয়ে পড়ে। তাদের একজন বলে, “আমি ঘরের পেছনের দিকে যাচ্ছি । আমার মনে হয় ওরা পেছন দিক দিয়ে পালিয়ে গেছে।” রাজার গোয়েন্দা দলের একজন যখন ঘরের ছাদের উপর ওঠে, তখন আরমুগানী ছাদ থেকে দেয়াল টপকে নীচে নেমে গেছে। কারো উপরে ওঠার শব্দ শুনে সে দেয়াল ঘেষে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় দীড়িয়ে যায় । লোকটি ছাদের উপর থেকে আরমুগানীর উদ্দেশে হুমকি দিলে আরমুগানী এক লাফে বাউন্ডারি দেয়াল টপকে দৌড় দেয়। তাকে দৌড়াতে দেখে রাজার লোকেরা হৈচৈ শুরু করে দেয় কিন্তু ততোক্ষণে আরমুগানী কয়েকটি গলি পেরিয়ে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। এরপরও তিন ঘাতক তার পিছু ছুটতে থাকে । আরমুগানী পেছনে তাদের আসতে দেখে দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয় । রাতের অন্ধকার তার পথ চলা এবং নিজেকে আড়াল করার জন্য সহায়ক হয়। এক পর্যায়ে শহরের অলিগলি পেরিয়ে সে অনেকটা ফাকা জায়গায় চলে এসেছে। এখানটায় বাড়িঘর কম। এখানে একটি হাভেলী দেখতে পায় যার চারপাশটা দেয়াল ঘেরা এবং দেয়ালের পাশে ঝোৌপ-ঝাড়ের মতো বাগান। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ঝৌপের কাছে এসে বসে পড়ে এবং উঁকিঝুকি করতে থাকে । আরমুগানী হামাগুড়ি দিয়ে দেয়ালের ফটক পর্যন্ত এসে ত্বরিৎ ফটকের ফাক দিয়ে দেয়ালের ভেতরে ঢুকে পড়ে এবং ফটকের বিপরীত দিকে চলে যায়। সে তখনও দীড়ায়নি। হামাগুড়ি দিয়েই এগুচ্ছিলো। পেছনে দৌড়াতে থাকা ঘাতকরা ফটকের কাছে এসে আরমুগানীকে খুঁজতে থাকলে ফটকের প্রহরী তাদের বললো, “এখানে কাউকে খুঁজছো? এখানে কেউ আসেনি ।” রাজার লোকেরা যখন জোর দিয়ে বললো, “আমরা তো দেখলাম একটা চোর এদিকেই এসেছে ।” প্রহরী তাদের কড়া ভাষায় বলে দেয়, “না, এখানে কোনো লোক আসেনি । এটা একজন সম্মানি লোকের বসতবাড়ি । এখানে চোর প্রবেশ করবে কিভাবে!” রাজার লোকেরা ব্যর্থ হয়ে ফিরে যায়। ভারত অভিযান €& ১৩৬ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।