আকর্ষণীয় পৌরুষ, তোমার ব্যক্তিত্ব আর ইসলামী সালতানাতের প্রতি তোমার শুভ কামনা এবং তোমার উন্নত নৈতিকতার জিঞ্জিরে আমি আটকা পড়ে গেছি। হয়েছিলো কিন্তু তোমার অকৃত্রিম শ্নেহ-ভালোবাসা আমাকে সারা জীবন তোমার দাসী হয়ে থাকার জন্যে বিবেকে তাড়না সৃষ্টি হয়েছে। আমি কোনো ভদ্র ঘরের মেয়ে নই । এ পর্যস্ত যারাই আমার সঙ্গ দিয়েছে, সবাই আমার শরীর নিয়ে উল্লাস করেছে। একমাত্র তুমি আমাকে হৃদয়ের সীমাহীন ভালোবাসা দিয়ে সিক্ত করেছো। আমাকে হৃদয় দ্রিয়ে ভালোবেসেছো বলেই আমার নিকট তোমার প্রকৃত পরিচয় জানাতে দ্বিধা করোনি । তুমি নিজের অঙ্গীকার ভঙ্গ করে আমার প্রতি তোমার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দিয়েছো | এর ফলে আমার হৃদয়ে মরে যাওয়া ইসলামী চেতনা পুনরুজ্জীবন লাভ করেছে। বাবার নির্দেশ আমি এ জন্যে মানতে বাধ্য হয়েছিলাম যে, ছোট বেলায় আমার মা মারা গেছে। বাবা আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছে। সে কোনো দিন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবার ধন-রত্বের কোনো অভাব ছিলো না। সে আমাকে শাহজাদীর মতো আরাম-আয়েশে বড় করেছে। করেছি। বাবা আমাকে ব্যবহার করে হিন্দু ক্ষমতাশীলদের হাত করেছে এবং তাদের মাধ্যমে রাজার বিশ্বস্ততা অর্জন করেছে। সে তার ঈমান বিক্রি করে প্রচুর ধন-সম্পদ অর্জন করেছে। সে মুসলমান হয়েও হিন্দুদের হাতে মুসলমানদের অপমা ও লাঞ্ছিত করেছে। এ সবকেই আমি “জীবন* ভেবেছিলাম । “কিন্তু তুমি আমার সামনে যে নতুন জগতের দরজা খুলে দিয়েছো, সে জগত সম্পর্কে আমি মোটেও পরিচিত ছিলাম না। আমি জানতাম না, স্বামীর ভালোবাসাই যে নারীর জাগতিক জান্নাত । আমি বাবার হক আদায় করেছি। দরজা খুলে ওদের আসা নিশ্চিত হওয়া পর্যস্ত আমার ইচ্ছা ছিলো তোমাকে ধরিয়ে দেবো। কিন্তু যখন ওদের দিকে তাকালাম, ওদের চেহারা দেখে মনে হলো ওরা যেনো আমাকে চিড়ে আমারই কলজেটা বের করে নিতে এসেছে। আমার হৃদয়ে একটা কাপুনী অনুভব করলাম । আমার বাবার চেয়ে তখন তোমাকেই বেশি আপন মনে হতে লাগলো । বাবার কাছে আমি একটা পণ্য মাত্র। কিন্তু তোমার হৃদয়ে আমি এক নিঃসীম সুখের আধার.। এ জন্য আমি তাদের কাছে মিথ্যা বলেছি। বলেছি, ও এখনো ঘুমোয়নি। একটু অপেক্ষা করো, ঘুমিয়ে পড়লেই তোমাদের ডাকবো । ওরা ভারত অভিযান ** ১৩৫ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।