একাস্ত চেষ্টার পরও সহকর্মীদের পরিচয় দিতে অস্বীকৃতি জানালে । আমি আমার বাবাকে খবর পাঠালাম, এ লোকের কাছ থেকে তার সহকর্মীদের পরিচয় জানা সম্ভব নয়। এ কথা শুনে আমাকে খবর পাঠালো, আজ রাতে যেন আমি জেগে থাকি। বাইরে বিড়াল ডাকার মিউ মিউ শব্দ শুনতে পেলে আমি যেন দরজা খুলে দিই । তিনজন সশস্ত্র লোক আসবে । এদের মধ্যে আমার বাবাও থাকবে । তারা তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তারপর এরা তোমার কাছ থেকে বাকি তথ্য উদ্ধার করার জন্য তোমাকে অবর্ণনীয় শাস্তি দেবে। আরমুগানী! আমার একটি অনুরোধ তুমি রাখো । এর বেশি আর তুমি আমার কাছ থেকে জানতে চেয়ো না। ওরা এসে গেছে। বাইরে অপেক্ষা করছে।” “তাহলে তুমি দরজা খুলে দিচ্ছো না কেন?” এক লাফে একথা বলে বিছানা থেকে ওঠে দীড়ালো আরমুগানী ৷ তার কক্ষে রাখা বর্শা হাতে নিয়ে বলে, “দূর হো বদকার, বেশ্যা কোথাকার! তোর ঘাতক তিনজনকে নিয়ে আয়, নয়তো আমিই দরজা খুলে দিচ্ছি। দেখবি, কিভাবে তিনজনকে বধ করে তোর শিকার বেরিয়ে যেতে সক্ষম হয়” আরমুগানীকে জড়িয়ে ধরে যারকা । বলে, “আরমুগানী! তোমার পায়ে পড়ি, আমার কথা একটু শোনো । আল্লাহর দোহাই লাগে তুমি বাইরে যেও না।” এদিকে তিন ঘাতক বাইরে দীড়িয়ে অধীর হয়ে অপেক্ষা করছে। একজন বললো, “এতোক্ষণে তো দরজা খুলে দেয়ার কথা ।” “কি জানি, ছুড়কি না আবার আমাদের ধোকা দেয়। ও ভেতর থেকে দরজা আটকিয়ে গেলো কেন?” বললো অপর একজন। “হু, মনে হয় তোমার মেয়ে ওর দাসীতে পরিণত হয়েছে ।” যারকার বাবার উদ্দেশ্যে উম্মা প্রকাশ করলো অপর এক ঘাতক । “তুমি তো খুব চালাক । কিন্তু অনেক সময় অতি চালাক লোকও বেকুব হয়ে যায়।” “আরে বক বক করো না তো! আরেকটু সময় অপেক্ষা করেই দেখো না কি হয়।” কিছুটা ধমকের স্বরে বললো যারকার বাবা । চা যারকা শুয়াইব আরমুগানীকে আরো বলে, “তোমার প্রকৃত পরিচয় উদ্ধার করে দেয়ার দায়িত্ব আমি কাধে তুলে নিয়েছিলাম । সেই দায়িত্ব আমি ষোল আনা আদায় করেছি। আমি বাবাকে তোমার প্রকৃত পরিচয় বলে দিয়েছি। আমি ধোকা ও প্রতারণার যে পুতুল সেজে তোম্নার ঘরে প্রবেশ করেছিলাম, কিন্তু তোমার ভারত অভিযান * ১৩৪ ফ্ড/.811000119.0010)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।