Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

গেটের খিল বন্ধ করে দিয়ে দ্রুত পায়ে ঘরে প্রবেশ করে যারকা। হঠাৎ সে আরমুগানীকে মাথা ধরে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দেয়। গভীর ঘুম থেকে ধড়ফড় করে জেগে উঠে আরমুগানী ৷ চোখ মেলে প্রদীপের আলোয় যারকার চেহারা দেখে ভড়কে যায় । “কি ব্যাপার, তোমার কি হয়েছে যারকা?” আরমুগানীর মুখে আঙ্গুল দিয়ে যারকা ফিস ফিস করে বলে, “বেশি কথা বলার সময় নেই আরমুগানী |” দ্রত কথা বলতে শুরু করলো যারকা। “আরমুগানী! এ মুহুর্তে তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি তোমাকে ধোকা ব্যবহার করেছে । আমার বাবা আসলে কোন ব্যবসায়ী নন, তিনি আনন্দ পালের পোষা এক গোয়েন্দা । আমরা পেশোয়ার নয়, বাটান্ডা থেকে এসেছি । তোমার ব্যাপারে রাজপ্রাসাদের একজন সংশয় প্রকাশ করেছিলো যে, তুমি গজনী সুলতানের পক্ষে গোয়েন্দা কাজে নিয়োজিত। কিন্তু এই দাবীর পক্ষে এ পর্যন্ত কেউ কোন প্রমাণ হাজির করতে পারেনি । এই দায়িত্ব অবশেষে আমার বাবার কাধে অর্পণ করা হয়- তুমি গোয়েন্দা কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে এবং তুমি গোয়েন্দা হয়ে থাকলে তোমার সাথে আর কে কে রয়েছে তা জানতে । দায়িত্ব নিয়ে বাটান্ডা থেকে সে প্রশিক্ষণ দিয়ে আমাকে এখানে নিয়ে আসে এবং নিজেকে একজন সুলতান ভক্ত ব্যবসায়ী হিসেবে তোমার কাছে পরিচয় দেয়। সে নিজে তোমার প্রকৃত পরিচয় জানার বহু চেষ্টা করেছে কিন্তু তোমার প্রকৃত পরিচয় জানা তার পক্ষে সম্ভব হয়নি। বাধ্য হয়ে তার কর্তব্য পালনের হাতিয়ার হিসেবে সে আমাকে তোমার কাছে বিয়ে দেয়। অবশ্য আমার রূপ-সৌন্দর্যে তুমি পারে না। তদুপরি তোমার কাছ থেকে প্রেম-ভালোবাসা ও চরম অনুগত স্ত্রীর অভিনয় করে তথ্য উদ্ধার করার সফলতা ছিলো আমার একান্ত কাম্য । আমার কাজে আমি শতভাগ সাফল্য পেয়েছি।” যারকার কথা শুনে আরমুগানীর পিলে চমকে যায়। সে মন্ত্রমুগ্ধের মতো যারকার কথা শুনতে থাকে । যারকা দ্রত বলে চললো, “তুমি কাজে চলে যাওয়ার ফাকে এক মহিলা আমার কাছে আসতো, আমি তোমার কাছ থেকে কতটুকু রহস্য উদ্ধার করতে পেরেছি, প্রতিদিন সে এ রিপোর্ট নিয়ে যেতো । একদিন আমি সেই মহিলাকে বললাম, লোকটি গজনী বাহিনীর একজন ভয়ংকর গোয়েন্দা । সে লাহোর বাটান্ডায় নিয়োজিত গোয়েন্দাদের কমান্ডার । এ কথা শুনে আমাকে তোমার সহকর্মীদের পরিচয় জানার নির্দেশ দেয়। কিন্তু তুমি আমার ভারত অভিযান *% ১৩৩ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।