Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

লাল করে আরমুগানী বললো, “যারকা! এ কথা তোমার যুখে যেনো আর কোনদিন উচ্চারিত না হয়। মনে রাখবে, এ ব্যাপারে আমি তোমার ভালোবাসাকেও ত্যাগ করতে পারবো ।” কফ ক আরো কিছুদিন এভাবেই কেটে যায়। যারকা আরমুগানীর ঘরণী হয়ে দৃশ্যত চরম সুখানুভব প্রকাশ করলেও ভেতরে ভেতরে কঠিন হয়ে ওঠে । ততদিনে আরমুগানী যারকার কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে দিয়েছে আরমুগানীর প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর যারকা তার প্রতি প্রকাশ্যে আরো বেশি পতিগতপ্রাণ স্ত্রীর মতো আচরণ করতে শুক্র করে । এক রাতে দীর্ঘ সময় আরমুগানী ও যারকা নিজেদের মধ্যে প্রেম-ভালবাসা ও আদর-সোহাগে কাটিয়ে দেয়। আরমুগানী দিনের বেলায় আস্তাবলে নতুন কিছুসংখ্যক আনীত ঘোড়াকে সামলানোর কাজে ব্যস্ত সময় কাটানোর ফলে দিনে ঘরে সময় দিতে পারেনি বলে মধ্যরাত পর্যন্ত যারকার সাথে খোশালাপ করে । এক পর্যায়ে সে ক্রান্তশ্রান্ত দেহে গভীর ঘ্বমে আচ্ছন্র হয়ে পড়ে: কিন্তু যারকার চোখ নির্ঘুম । ঘুমন্ত স্বামীকে কিছুক্ষণ জেগে জেগে নিরীক্ষণ করে যারকা। যারকা যখন দেখলো, আরমুগানী গভীর ঘুমে আচ্ছন্ন । তখন আস্তে করে বিছানা থেকে ওঠে সে সতর্ক পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দরজার পাশে দীড়িয়ে থেকে পা টিপে টিপে দেউড়ির কাছে চলে আসে । দেউড়িতে এসে বাড়ির গেটে কান লাগিয়ে আবার উঠানে দীড়িয়ে কি যেন আন্দাজ করতে চেষ্টা করে। এরপর ঘরের ভেতরে গিয়ে আরমুগানীকে গভীরতাবে পর্যবেক্ষণ করে । আরমুগানী তখন বেঘোরে ঘৃমাচ্ছে। সে নাক ডাকছে । আবার ঘর থেকে উঠানে এসে পা টিপে টিপে অস্থিরভাবে পায়চারী করছে যারকা। এমন সময় বিড়ালের ডাক শুনতে পায় যারকা । কিন্তু বিড়ালের ডাক কি ঘরের ছাদ থেকে এলো না সদর দরজার বাইরে থেকে এলো, ঠিক ঠাহর করতে পারলো না। সে পা টিপে টিপে সদর দরজার কাছে যায়। সদর দরজার খিল খুলে সে দরজা একটু ফাক করে বাইরে তাকালে দেখে তিনজন লোক দরজার বাইরে দীড়িয়ে আছে। এদের একজন এগিয়ে এসে কানে কানে বলে, “ঘুমিয়ে পড়েছে।” যারকা তাৎক্ষণিক কোন জবাব না দিয়ে কিছুক্ষণ নীরব দীড়িয়ে থেকে অতি ক্ষীণকণ্ঠে বললো, “একটু আগেও সজাগ ছিলো, এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি তোমাদের জন্যে গেটের পাশেই অপেক্ষা করছিলাম । তোমরা এখানেই দীড়াও। যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমি তোমাদের ডাকবো ।” ভারত অভিযান €% ১৩২ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।