Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

দ্বারা সুলতান গজনীতে থেকেও লাহোর থেকে কয়টি ঘোড়া তার দিকে অথসর হচ্ছে তাদের পায়ের আওয়াজ শুনতে পান। আমার সহকর্মীরা লাহোরে হিন্দু বাহিনীর রসদপত্র জ্বালিয়ে দেয়ার মতো দুঃসাহসী কাজও সাফল্যের সাথে সম্পাদন করেছে। এখন রাজা আনন্দ পাল পুনর্বার সুলতানের বিরুদ্ধে প্রত্যাঘাত করার প্রস্তুতি নিচ্ছে। আমরা আবারও তাদের রসদপত্রে অগ্নিসংযোগের চেষ্টা চালাবো, যাতে সুলতান যুদ্ধের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের সুযোগ পান। যারকা! আমার পক্ষে একথা বলা সম্ভব নয়, আর কতদিন আমি তোমায় সঙ্গ দিতে পারবো । তুমি এমন একজন মানুষের সাথে নিজেকে জড়িয়েছো, যার মাথা জল্লাদের তরবারীর নীচে ঝুঁকানো। তোমার বাবাকে আমার এই গোপন পরিচয়ের কথা বলা সম্ভব ছিলো না। কারণ, তার পরিচয় আমার অজ্ঞাত |” আমার হৃদয়কে আনন্দে ভরে দিয়েছেন । আপনার এই কর্তব্য পালনের কথা শুনে আমার দারুণ সুখ লাগছে । আমি ভীষণ গর্ব অনুভব করছি। আমি আপনার সাথে এ মর্মে অঙ্গীকার করছি, আমাকে আপনি যে কোন কঠিন কাজেই ব্যবহার করুন না কেন। আমি ঠিকই সাফল্যের সাথে সেই কাজ সম্পাদন করতে পারবো । আমাকে যদি আপনি কোনো জায়গায় আগুন লাগাতে বলেন কিংবা আগুনে ঝাঁপ দিতে বলেন, তাতেও আমি বিন্দুমাত্র দ্বিধা করবো না।” “আমি নিজের প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু তোমাকে কোনো সমস্যার মুখোমুখি হতে দেবো না। আমি যদি গ্রেফতার হওয়ার আশংকা বোধ করি কিংবা আমার জীবনহানীর আশংকা সৃষ্টি হয়, তবে বহু আগেই আমি তোমাকে বলে দেবো, আমার অবর্তমানে তোমাকে কোথায় আশ্রয় নিতে হবে ।” “আপনার দু'একজন সহকর্মীর নাম-ঠিকানা আমাকে বলুন । আপনার ঘরে ফিরতে দেরি হলে বা কয়েক দিন বাড়ি ফেরার সুযোগ না পেলে আমি যাতে আপনার খোঁজ-খবর তাদের কাছ থেকে নিতে পারি ।” “না যারকা! আমরা নিজের মায়ের কাছেও বন্ধুদের পরিচয় প্রকাশ করি না। আমার অবর্তমানে যদি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমার সহকর্মীরাই এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তাদের সাথে এমন কোনো চিহ্ন থাকবে, যা দেখে তুমি নিশ্চিত হতে পারবে যে, তোমার সাথে তারা কোনো ধরনের ধোকাবাজি করছে না।” যারকা যখন আরমুগানীর দু'একজন সহকর্মীর নাম-ঠিকানা জানার জন্য কয়েকবার বিগলিত আবেদন জানালো, তখন: এক পর্যায়ে রাগে-ক্ষোভে চোখ ভারত অভিযান ** ১৩১ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।