Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

এমনিতেই যারকার আত্মনিবেদন, কথার জাদুমালা আর বূপ-সৌন্দর্যে আরমুগানীর মধ্যে জন্ম নেয় ভাবালুতা । আবেগে তার মনের গোপন বাঁধ ছিড়ে যাওয়ার দশা । এর মধ্যে যারকার এই কাব্যিক কথামালা আর হৃদয় গলানো নিবেদন তাকে আরো বেশি উদ্বেলিত করে তোলে । যারকার ভালোবাসা আরমুগানীর বোধজ্ঞান কর্তব্য ও অঙ্গীকারকে পরাভূত করে ফেলে । ফলে দীর্ঘদিন ধরে অন্তরের গোপন কুঠরীতে পুষে রাখা রহস্যের দেয়াল ভেঙ্গে ফেলে আরমুগানী । সে বলে, “যারকা! আমি মসজিদে বসে হাতে কুরআন শরীফ নিয়ে শপথ করে বলেছিলাম, জীবন দোবো কিন্তু আমার বন্ধুদের কথা কারো কাছে প্রকাশ করবো না। কিন্তু আজ আমি নির্ধিধায় শপথ ভেঙ্গে দিচ্ছি এ কারণে যে, এখন আমার বিশ্বাস হয়েছে তুমি শুধু আমার বিবাহিতা স্ত্রীই নও, তুমি আমার সেইসব বন্ধু ও সহকর্মীদের মতোই বিশ্বস্ত, যারা পেশোয়ার থেকে এখানে আসার আগে কুরআন শরীফ নিয়ে নিজেদের আত্মপরিচয় গোপন রাখার শপথ নিয়েছিলো । যারকা, শোন! তোমাকে আমার গোপন ভেদ বলে দিচ্ছি। আমি গজনী সেনাবাহিনীর একজন কর্মকর্তা । যৌবনেই আমি গজনী সেনাবাহিনীতে গোয়েন্দা বিভাগে প্রশিক্ষণ নিয়েছি এবং প্রশিক্ষণের পর কর্তা ব্যক্তিরা আমাকে এখানে পাঠিয়েছেন । আমার অন্যতম বৈশিষ্ট্য হলো, যতো বেয়াড়া ঘোড়াই হোক না কেন আমার হাতে তাকে বশ মানতেই হবে । তাছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আমার রয়েছে। এখানে আসার পর আমার এই গুণের কথা জানতে পেরে রাজা আমাকে আস্তাবলের প্রধান নিয়োগ করেন৷... সেই দায়িত্ব পালনে আমার ত্যাগের কথা চিন্তা করলে তুমি পেরেশান হয়ে যাবে যারকা । যৌবনের সব আকাজ্ফাগুলোকে কর্তব্য পালনের প্রয়োজনে গলাটিপে মেরে ফেলেছি। এখনো পর্যন্ত বিয়ে করিনি । বছরের পর বছর আমি সম্পূর্ণ একাকী কাটিয়েছি । তোমার মতো বহু সুন্দরী রূপসী আমাকে প্রেম নিবেদন করেছে। এমনকি রাজ কুমারীরাও আমাকে একান্তে পাওয়ার জন্য বহু লোভ দেখিয়েছে। প্রেমের আবেদন প্রত্যাখ্যান করায় আমাকে হত্যা করানোর ভয়ও দেখিয়েছি । তবুও নারীর ব্যাপারে আমি পাথর ছিলাম । লাহোর ও বাটান্ডায় গজনীর যতো গোয়েন্দা, সব আমার কমান্ডের অধীনে । যতোবার হিন্দুরা আমাদের বিরুদ্ধে সুলতানের কাছে পৌছে দিয়েছে। যার ফলে সুলতান পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে হিন্দু সেনাদের ফাদে ফেলে কচুগাছের মতো কেটেছে। যারকা! আমরা হলাম সেই চোখ, যে চোখ দিয়ে সুলতান গজনীতে বসেও এখানকার প্রকৃত পরিস্থিতি দেখতে পান। আমরা হলাম সেই কান, যে কানের ভারত অভিযান €% ১৩০ ফ্ড/.811000119.0010)

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।