তাকে স্ত্রী হিসেবে পেয়েও স্বস্তি পাচ্ছে না। বারবার সে যারকার দিকে এমনভাবে আশংকা আছে। আরমুগানীর সীমাহীন ভালোবাসার বিপরীত যারকাও তার প্রতি আত্মোৎসর্গকৃত মনোভাব পোষণ করে, তার প্রেমে যারকা যে চরম সুখী তা অকপটে প্রকাশ করে। আর প্রতি রাতেই সে আরমুগানীকে প্ররোচনা দেয় ইসলাম ও মুসলমানদের কল্যাণে আরমুগানী যেনো অবশ্যই তার বাবার কাজে সহযোগিতা করে । সুলতান মাহমূদের বিজয়ের জন্য অবশ্যই আরমুগানী যেনো কিছু একটা ভূমিকা' রাখে । সেই সাথে যারকা আরমুগানীর প্রতি সীমাহীন বিশ্বস্ততার প্রকাশ ঘটাতে থাকে । সুলতান মাহমূদের সাফল্যের চিন্তায় সে বারবার আবেগে উদ্বেলিত হয়ে ওঠে । যেনো সুলতান মাহমুদের অমঙ্গল হলে সে মরেই যাবে। ফাক ক বিয়ে পরবর্তী উষ্ণতা, আবেগ ও পারস্পরিক প্রেম-ভালোবাসার মুগ্ধতার মধ্যে কিভাবে কেটে গেলো দশ-বারো দিন তা আরমুগানী টেরই পায়নি। দশ-বারো দিন পর এক রাতের প্রায় দিপ্রহর। স্বামী্ত্রী পরস্পর ভালোবাসার উষ্ণতায় পরিতৃপ্ত । যেনো উভয়ের শরীর বেয়ে প্রেম গলে গলে পড়ছে। রাত বাড়ছে। দিনভর ক্লান্তিকর শ্রমের কারণে আবমুগানীর দু'চোখ বুজে আসছে। যারকা আরমুগানীর গলায় নিজেকে জড়িয়ে বলে, “আপনার শরীরের উষ্্তা, আপনার ভালোবাসা, আপনার সৌন্দর্য আমাকে যেনো বেহেশতে পৌছে দিয়েছে। সত্যিই আমার মনে হয় জান্নাত এর চেয়ে মোটেও বেশি সুখের নয়। কিন্তু এতো ভালোভাসা, এতো প্রেম, এতো সুখের মধ্যেও আমার চোখে যখন দীনের জন্যে শাহাদাতবরণকারী যোদ্ধাদের ছবি ভেসে ওঠে, তখন আমার মনটা বিষিয়ে ওঠে। মনে হয় শহীদদের আত্মাগুলো আমার এই সুখানন্দে অভিশাপ দিচ্ছে। আমার কানে যেনো ধ্বনিত হয় শহীদদের কণ্ঠ, তুমি প্রেম ভালোবাসায় ডুবে আছো! কাটাচ্ছো!” আরমুগানীকে দু'হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, “প্রিয়তম! তুমি আমার আত্মার এই আকুতিটুকু মেরে ফেলো । যাতে আমি শুধু একটা সুন্দরী পুতুলে পরিণত হয়ে যাই। নয়তো আমার কাছে মনে হয় শহীদদের অসমাপ্ত মিশন যদি এ আমরা পূর্ণ করতে না পারি, তাহলে আমরা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় & দেয়ার অধিকার রাখি কি? এমন হলে ধর্মই ত্যাগ করা উচিত।” » ভারত অভিযান € ১২৯ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।