যারকা এ সময় এক হাত আরমুগানীর কাধে তুলে নিজেকে এতোটাই কাছে নিয়ে এলো যে, তার ললাট আরমুগানীর ললাট স্পর্শ করছে। “বাবাকে এ ব্যাপারে কে কি বলেছে তা আমি জানি না। তিনি আমাকে শুধু বলেছেন, আমরা যার কাছে যাচ্ছি তিনি খুবই কাজের লোক । আপনি যদি সত্যিই বলে থাকেন যে, আপনি সুলতান মাহমুদের গোপন দলের লোক নন, তাহলে সেটা হবে আমার জন্য হতাশার কারণ ।” “তাহলে কি মনে-প্রাণে তুমি আম্মুকে ভালোবাসা দিতে পারবে না?” “এ কথা বলছেন কেনঃ ভালবাসা ভিন্ন জিনিস । একবার মনের মণিকোঠায় যার ঠাই হয়ে যায়, দুনিয়ার কোনো স্বার্থের কারণে তা নষ্ট হতে পারে না। আমার হৃদয় রাজ্যে আপনার আসন পাকাপোক্ত হয়ে গেছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমি এমন একটা কার্যকর পদক্ষেপ দেখতে চাই, যাতে গোটা হিন্দুস্তান না হোক অন্তত অর্ধেক হিন্দুস্তান ইসলামী পতাকার ছায়ায় স্থান পায় । যাতে এখানকার অনাগত প্রতিটি শিশু মুসলমান হিসেবে পৃথিবীর আলো-বাতাসে বেড়ে উঠতে পারে। “তোমাকে এ কথা কে বলেছে যে, শুধু গোয়েন্দাগিরির দ্বারাই সুলতান মাহমুদকে সহযোগিতা করা যাবে । গোয়েন্দা তথ্য সরবরাহ ছাড়াও তাকে আ.রা সহযোগিতা করার বহু পদ্ধতি রয়েছে।” “বাবা শুধু গোয়েন্দাগিরির কথাই আমার কাছে বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন, নারীরা নাকি গোয়েন্দা কাজে বেশি সহযোগিতা করতে পারে । বাবা বলেছেন, আপনি নাকি এ কাজে আমাকে ব্যবহার না করার জন্য তাকে করআন শরীফ হাতে তুলে দিয়ে শপথ করিয়েছেন। আমিও এমন কোনো কাজ করতে পারবো না যে ক্ষেত্রে আমার ইজ্জতের উপর আঘাত আসতে পারে.। তবে এ কথাও ঠিক, শুধু আপনার বিবি হয়ে ঘরে বসে থাকাও আমার পক্ষে সন্ভব নয়। আমার হয়ে আপনি সে কাজ করুন যা বাবা আপনাকে বলে গেছেন। তাতেই আমার আত্মা শান্তি পাবে।” শুয়াইব আরমুগানী যারকার এ আবেদনের কোনো সান্তবনাদায়ক জবাব দিতে পারেনি । ফকক সেদিন থেকেই ঘরের প্রতি আরমুগানীর আকর্ষণ বেড়ে যায়। সে এখন কাজের মধ্যে সময় বের করে ঘরের পথ ধরে। ঘরে কিছুক্ষণ যারকার সাথে কাটিয়ে আবার কাজে যায়। যারকা এখন আরমুগানীর স্ত্রী। কিন্তু আরমুগানী ভারত অভিযান €* ১২৮ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।