Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“আমি যদি বলি, বাবা যে ইচ্ছা পোষণ করেন, আমিও তাই পোষণ করি। তাহলে আপনি আমার এ ইচ্ছাকে কিভাবে মূল্যায়ন করবেন? বাবা আপনার সাথে যেসব কথা বলেছেন, তিনি সবই আমাকে বলে গেছেন।” “এ কথাও কি তিনি বলেছেন, তার গোয়েন্দা কাজে সহযোগিতার জন্য তুমি যাতে আমাকে সম্মত করাও?” “হ্যা, আপনি ঠিকই বলেছেন। আপনার সাথে এখন আর আমার কিছু লুকানোর নেই। তিনি আমাকে বলে গেছেন, আমি যাতে বলে-কয়ে আপনাকে তার সহযোগিতা করতে উৎসাহিত করি । কারণ, রাজা আপনাকে এমন দায়িত্ব নিয়োজিত করেছেন, যেখান থেকে আপনি খুব মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারেন।” “এ জন্যই কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো? আমার তো মনে হয়, এ কাজের পুরস্কার হিসেবে আমার হাতে তোমাকে তুলে দেয়া হয়েছে।” “না না, তা নয়। পুরস্কার মনে করতে পারেন৷ তবে তা আল্লাহ আপনাকে দান করেছেন । কোনো ব্যক্তি দেননি । আপনি এখন শুধু আমার জীবন সঙ্গী নন, আপনি আমার মনের শান্তি, হৃদয়ের অধিপতি । আমি গতকালই আপনাকে প্রথম দেখেছি। অথচ আমার মনে হচ্ছে, কতকাল. ধরে আপনি আমার একান্ত পরিচিত। এখন থেকে আপনিই আমার সুখ, আপনিই স্বপ্ন, আপনিই বাস্তব। এখন আপনিই আমার হৃদয় রাজ্যের অধিকারী । আপনার কোনো সংশয়-সন্দেহ পোষণের কারণ নেই। বাবা আপনাকে ইসলামের জন্যে আত্ম-উৎসর্গকৃত পতঙ্গ মনে করতে পারেন । তিনি এতোটাই উদ্ধীব যে, পারলে একাই সারা হিন্দুস্তান ইসলামের পতাকাতলে নিয়ে আসবেন । আমি দেখেছি, তিনি যতো মুসলমানের সাথে সাক্ষাৎ করেছেন, সবাইকে এ কথাই বুঝাতে চেয়েছেন, সুলতান মাহমুদের বিজয় অভিযানে প্রত্যেক মুসলমানের করণীয় রয়েছে। মসজিদে গিয়ে তিনি দীর্ঘ সময় সুলতানের বিজয় ও হিন্দুদের পরাজয়ের জন্য দুআ করেন । তিনি নিজে আমাকে তরবারী চালনা, অশ্বারোহণ ও তীরন্দাজী শিখিয়েছেন। একবার তো তিনি আবেগে আমার উদ্দেশে বলেই ফেললেন, বেটি! হতে পারে আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে পারবো না, এর আগেই ইসলামের জন্য তোমার কুরবান হয়ে যেতে হবে।” যারকার কথায়ও আরমুগানী বুঝতে বাধ্য হলো, এ মেয়েটিও তার বাবার মতোই আবেগপ্রবণ । “এ কথা তোমাদের কে বলেছে যে, আমি গজনীর গোয়েন্দা?” ভারত অভিযান €% ১২৭ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।