আরমুগানীর কথা শুনে তরুণী লজ্জায় মাথা এতোটাই নীচু করে ফেললো যে, সে যেনো লঙ্জায় মারা যাচ্ছে। “আরে এতো লজ্জা কিসের আমার কথার জবাব দাও যারকাঃ” আরমুগানী তরুণীর চিবুক ধরে মাথা উপরে তুলে বললো । “আমাকে ভালো করে দেখে নাও। আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে পরিষ্কার বলে দাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে সারা জীবনের জন্যে আমি তোমাকে শিকলে বাধতে চাই না। তুমি অসম্মত হলে আমি তোমার বাবাকে খোলাখুলি নিষেধ করে দেবো । বলবো, এ বিয়ে হবে না।” তরুণী মুখে কিছুই বললো না। আরমুগানীর ডান হাতটি টেনে নিয়ে চুমু দিলো এবং চোখে চোখ রাখলো তকুণী। প্রায় যৌবনের শুরু থেকেই অস্বারোহণ ও অশ্ব প্রশিক্ষণে কেটেছে আরমুগানীর জীবন। অশ্বলোমের স্পর্শে ঘোড়ার গায়ে হাত বুলাতে অভ্যস্ত সে। সে কখনো অনুভব করেনি কোনো যুবতী তরুণী সুন্দরীর এমন মায়াবী স্পর্শ, শরীর জুড়ে শিহরণ । এমন ভুবন মোহিনী চাহনী, এমন নজরকাড়া দৃষ্টি, এমন রেশম কোমল স্পর্শের সাথে আরমুগানী অপরিচিত। হঠাৎ ব্বপসীর এই অনাকাজ্কিত স্পর্শ ও আত্মনিবেদনে আবেগে আত্মহারা হয়ে গেলো আরমুগানী । সন্ধ্যায় যারকার বাবা যখন ফিরে এলো, তখন তার সাথে এলো আরও দু'জন। তারা এসে শুয়াইব আরমুগানীর সাথে যারকার বিয়ে পড়িয়ে দিলো। যারকার পিতা যারকাকে বিয়ে উপলক্ষে দামি দামি কাপড়, গহনাপত্র এবং প্রচুর নগদ অর্থ উপটৌকন দিলো । বিয়ে পর্ব সেরে রাতেই যারকার বাবা আরমুগানীর ঘর থেকে বিদায় নেয়। তার যাওয়ার ভঙ্গিটা এমন ছিলো, সে যেনো যারকার বিয়ে দিতেই এখানে এসেছিলো । সেই রাতে শুয়াইব আরমুগানীর সংশয় হচ্ছিলো, কোনে স্বপ্ন দেখছে না তো? যারকার বাবা চলে যাওয়ার একটু পরে যারকা আরমুগানীর সাথে এমন অন্তরঙ্গ মনোভাব পোষণ করছিলো যেনো আরমুগানী তার অনেক দিনের পরিচিত । মনে হচ্ছিলো, দীর্ঘদিন থেকে সে আরমুগানীকেই মনের একাত্ত পুরুষ হিসেবে পাওয়ার জন্য উদথীব ছিলো। যারকার আত্মনিবেদনে আরমুগানী এতোটাই আত্মহারা যে, মনে হচ্ছিল ঝর্নার তীরে এসেও সে তৃষ্কায় মরে যাচ্ছে। “তোমার বাবা সুলতান মাহমুদের ব্যাপারে বেশি আবেগপ্রবণ ।” যারকার উদ্দেশ্যে বললো আবমুগানী | “আচ্ছা তুমি কি বলতো পারো তার এসব বলার উদ্দেশ্য কি?” ভারত অভিযান € ১২৬ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।