Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“কোনো তরুণী মেয়েকে অনাত্বীয়ের ঘরে রাখা অশংকাজনক কাজ । কিন্তু আমি আপনার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারছি না, আবার গ্রহণ করতেও ভয় পাচ্ছি।” মেহমান বণিক বসা থেকে ওঠে ঘরের মেঝেতে মাথা নীচু করে পায়চারী করতে থাকে । কিছুক্ষণ ভেবে বললো, “আমি যদি আপনার কাছে আমার মেয়েকে পেশ করি, তাহলে আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হবেন? আমি চাচ্ছি, নিজেই ওর বিয়ে পড়িয়ে দেবো |” “আপনি আমার মধ্যে এমন কি গুণ দেখতে পেলেন যে এমন সুন্দরী মেয়েকে আমার মতো একটা সাধারণ লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছেন? আমি নিজেকে আপনার মেয়ের জন্য উপযুক্ত মনে করি না।” “তোমার সবচেয়ে বড় গুণ তুমি গোয়েন্দা নও । এ জন্যই আমি তোমাকে যাচাই করতে চাচ্ছিলাম, তুমি গোয়েন্দাগিরি করো কিনা । তুমি একজন বিশ্বস্ত রাজকর্মচারী। এদিক থেকে আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ । কারণ, গোয়েন্দাদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। তারা তাদের স্ত্রী-সম্তানদের সাথে রাখতে পারে না। আমার মেয়ের জন্যে বহু বিত্তশালী পাত্র আছে। পেশোয়ারে অবস্থানকারী এক ডেপুটি সিপাহসালার আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহী । কিন্তু আমি সম্মতি দেইনি । আমি কোনো বিত্তশালীর কাছে মেয়ে বিয়ে দিতে চাই না। কারণ, ধনাঢ্য ব্যক্তিরা এক বিবিতে সন্তুষ্ট থাকে না।” মেহমানের বিয়ের প্রস্তাবের কথা নিজের কানে শুনেও শুয়াইব আরমুগানীর যেনো বিশ্বাস হচ্ছিলো না। কারণ, এই তরুণীকে প্রথম দর্শনে সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে। মেয়ের বাবা নিজ থেকে বিয়ের প্রস্তাব করায় তার পক্ষে এ ব্যাপার নিয়ে আর ভাবনা-চিন্তা করা অপ্রীতিকর মনে হচ্ছে। তারপরও আরমুগানীর মাথায় বিক্ষিপ্ত ভাবনারা ভীড় করছে। “আমি আজ সন্ধ্যায় আবার আসবো ।” এই বলে আরমুগানীর ঘর থেকে বেরিয়ে গেল মেহমান। এখন আরমুগানী আর তরুণী ছাড়া ঘরে আর কেউ নেই। সকাল বেলা । নাস্তার আয়োজন করে আরমুগানী তরুণীর সামনে রেখে বললো, “তোমার নাম কি?” মেয়েটির সলজ্জ উত্তর, “যারকা ।” “আমার সাথে তোমার বিয়ে হচ্ছে। তোমার বাবা কি তোমাকে একথা বলেছেন?” ভারত অভিযান % ১২৫ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।