Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“মেয়েদেরকে কখনো এ কাজে ব্যবহার করবেন না। মুসলমান মেয়েরা প্রয়োজনে লড়াই করে, অতীতে বহু ক্ষেত্রে মেয়েরা ময়দানে লড়াই করেছে। কিন্তু না। এটা সম্পূর্ণ হারাম । এ ঘৃণ্য কাজ বেঈমানরা করে । মুসলমানরা নারীর ইজ্জত ব্রক্ষার জন্য যুদ্ধ করে- ইজ্জত বিকিয়ে দেয়ার জন্য নয়। দ্বিতীয় কথা হলো, আমি আপনার কোনো সহযোগিতা করতে পারবো না । আমি রাজার খাই, রাজার সেবা করি। রাজা আমাকে এতো পারিশ্রমিক দিচ্ছেন যে তা আমার শ্রমের তুলনায় বহুগুণ বেশি।” “হু, একদিকে আপনি ইসলামী চেতনা ও মর্যাদার কথা বলেন, আর অপরদিকে বেঈমানদের নিমক হালালী করেন । অথচ আমি শুনেছিলাম আপনি খুবই সাহসী ও নির্ভেজাল ঈমানদার মানুষ ।” “এই উভয়টাই আমার মধ্যে আছে। সাহসও আমার আছে, ঈমানেও কোনো ঘাটতি নেই। কিন্তু তাই বলে মুসলমান নিমকহারাম হয় তা আমি বলতে পারবো না।” “তাহলে তো তাড়াতাড়ি আমার লাহোর ছাড়া দরকার । কারণ, আপনি আমাকে ও আমার মেয়েকে ধরিয়ে দিতে পারেন । এখানকার বিশ্বস্ত লোকেরা আমাকে বলেছে, সন্দেহ হলেই মুসলমানদেরকে রাজার সৈন্যরা পাকড়াও করছে।” চকিতে বসা থেকে ওঠে তাক থেকে কুরআন শরীফ নামিয়ে মেহমানের দিকে বাড়িয়ে দিয়ে বললো, পবিত্র কিতাবের শপথ করে বলছি, আমি আপনাকে ও আপনার মেয়েকে কখনো ধরিয়ে দেবো না। আপনার সাথে কোনো ধরনের ধোকাবাজি করবো না। এখন আপনি শপথ করে বলুন, এ কাজে আপনি আপনার মেয়েকে কখনো ব্যবহার করবেন না। আর আপনি সুলতান মাহমুদ গজনবীকেও ধোকা দেবেন না।” মেহমান কালবিলম্ব না করে কুরআন শরীফ স্পর্শ করে প্রতিজ্ঞা করলো। কিছুক্ষণ নীরব থেকে বললো, “মেয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ করে আপনি আমার উপর জুলুম করেছেন। আপনি জানেন না আমি কী তয়ানক ঝুঁকিপূর্ণ কাজ করছি। যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার মেয়েকে ককুণ পরিণতি বরণ করতে হবে । আপনি কি এ মুহূর্তে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবেন? কিছুক্ষণ তাকে আপনার এখানে রাখতে পারবেন? এ অবসরে আমাকে ব্যবসায়িক কাজে একটু বাইরে কাটাতে হবে ।” ভারত অভিযান €& ১২৪ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।