একটা রহস্যময় হাসি দিয়ে মেহমান বললো, “আসলে আমি যথার্থই একজন ব্যবসায়ী । কিন্তু ব্যবসায়িক কাজে আমার লাহোর আসার কোন প্রয়োজন ছিলো না। আমি উট বোঝাই করে মালপত্র নিয়ে এ জন্যে লাহোর এসেছি যাতে এখানকার পরিস্থিতি অনুধাবন করতে পারি । রাজা আনন্দ পাল কি করেছে, তার রণপ্রস্তুতি কোন্ পর্যায়ে এবং কবে নাগাদ সে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছে- এসব জানাই হলো আমার মূল উদ্দেশ্য। ওদিকে সুলতানের কিছুটা সময় দরকার । কাশগরীদের সাথে যুদ্ধ করতে গিয়ে তার বিপুল সৈন্য হারাতে হয়েছে। সেনাবাহিনীকে পুনরায় তৈরি করার জন্যে তার কিছুটা সময় একান্তই দরকার |” “আপনাকে কেউ পাঠিয়েছে? না আবেগের টানেই আপনি এ কাজ করছেন?” “আমি কোনো মাধ্যম হয়ে কাজ করি না। সরাসরি আমার সম্পর্ক সুলতান মাহমূদের সাথে এবং তার প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ আল-তায়ীর সাথে। এখানে আমার এমন একজন লোকের দরকার যে রাজ-দরবার ও রাজমহলের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে খবর রাখে, আর সেই লোকটি আপনি । যে লোকটি আমাকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে সে আমার বিশ্বস্ত । সে গতীর চিন্তা-ভাবনা করে বুঝে-শুনেই আমাকে আপনার কাছে পাঠিয়েছে ।” “সে কে?” “সে কথা আমি আপনাকে বলতে পারবো না। তাতে আপনি এমনটা মনে করবেন না আমি আপনাকে বিশ্বাস করছি না। আমি সবই আপনাকে জানাবো কিন্তু আপনাকে এ প্রতিশ্রুতি দিতে হবে যে, আপনি আমার কাজে সহযোগিতা করবেন? যদি আপনি আমাকে ধোকা দেন তাহলে পক্তাতে হবে।” মেহমানের এসব কথা শুনে আরমুগানীর মাথা নীচু হয়ে গেলো। সে গতীর চিন্তায় পড়ে গেলো । “আপনি একটু ভেবে দেখুন। সুলতান মাহমূদের প্রয়োজনে আমি আমার তবুণী মেয়েকে পর্যন্ত ব্যবহার করার জন্যে তৈরি হয়ে গেছি।” প্রচণ্ড আবেগে কাপা কাপা কণ্ঠে বললো মেহমান। “এমন ব্দপসী তরুণী যে প্রয়োজনে পাথর ভেঙ্গে ভেতরের তথ্য বের করে আনতে পারবে । এমনও হতে পারে যে, এখানে আমাদের কোনো নাশকতামূলক তৎপরতা চালাতে হবে ।” “আমার দু'টি কথা মনোযোগ দিয়ে শুনুন।” বললো আরমুগানী । ভারত অভিযান €& ১২৩ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।