Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

খুবই ভক্ত এবং তার প্রতি গভীর শ্রদ্ধাশীল । সে শুধু একজন ব্যবসায়ী নয়, জ্ঞান-গরিমা ও বেশ উচুমানের লোক মনে হলো তার আলাপচারিতায় । সে মুহাম্মদ বিন কাসিমের প্রসঙ্গেও আলোচনা করলো । এখনও যদি সেই চেতনায় সুলতান মাহমৃদ অগ্রসর হন, তাহলে সারা হিন্দুস্তান মুসলমানদের কজ্জায় নিয়ে আসা সম্ভব । মেহমান এই আশংকাও ব্যক্ত করলো, সুলতান মাহমুদের কাছে সৈন্য বাহিনী কম। হিন্দুস্তানের সকল রাজা-মহারাজা মিলে যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সুলতান মাহমুদের পক্ষে পেরে ওঠা অসম্ভব । আরমুগানী মেহমানের বুদ্ধিদীপ্ত কথায় খুবই খুশি হলো এবং বললো, মুসলমানদের হতাশ হওয়ার কিছু নেই । সুলতানের সৈন্যরা আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধ করে। “তা ঠিক। কিন্তু শুধু সেনাদের যুদ্ধ করাই যথেষ্ট নয়। সকল মুসলমানেরই উচিত কিছু না কিছু করা । দেখুন, আমরা দু'জন মুসলমান এখানে আছি । আমরা মুসলিম বাহিনীর জন্য কি করেছি? অথচ তারা জীবনবাজি রেখে কাফেরদের দেশে ইসলামের পতাকা তুলে ধরেছে । আর আমি এখানে ব্যবসা করছি, আপনি বেঈমানদের নৌকরী করছেন ।” মেহমান বললো । “এখন করছি বটে। প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দেবো ।” “না ভাই। চাকরি ছাড়ার প্রয়োজন নেই। আমি আপনাকে দেখতে চেয়েছিলাম, আপনি কোন্‌ পর্যায়ের মুসলমান । এখন বুঝতে পারছি, আপনি ইসলামের জন্যে মরণ স্বীকার করতে প্রস্তুত। এখন আমি আপনার সাথে মন খুলে কথা বলতে পারবো । আপনি চাকরি ছেড়ে দেয়ার কথা বলছেন । এটা ঠিক হবে না। চাকরিটাকে আপনি সুলতান মাহমুদের স্বার্থে কাজে লাগাতে পারেন। আপনি আস্তাবলের প্রধান এবং প্রশিক্ষক । অশ্বারোহণ প্রশিক্ষক হওয়ার সুবাদে হিন্দু সেনা কর্মকর্তাদের ছেলে-মেয়েরা আপনাকে খুবই পছন্দ করে বলে আমাকে জানিয়েছে সেই লোক- যে লোকটি আমাকে আপনার বাড়ির পথ দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, শাহজাদীরা ও উজির-মন্ত্রীদের তরুণী মেয়েরাও আপনাকে ভালোবাসে । আপনার আর কিছু করার দরকার নেই, শুধু এতোটুকু জানতে চেষ্টা করবেন, রাজার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানকার প্রস্তুতি ও তৎপরতা দেখে-শুনে সুলতান মাহমূদের কাছে সুযোগ মতো খবর পাঠিয়ে দেবেন।” “আপনি এ ধরনের কাজ করেন নাকি?” ভারত অভিযান €₹্ ১২২ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।