Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

ওঠে বসবে না, আরমুগানী যাতে হাত ধরে তাদের ঘোড়ার পিঠে তুলে দেয়। তারা অশ্বারোহণ শিখে ফেলেছিলো, তবুও বারবার শেখার জন্যে আসতো আর বলতো, এখনো তারা ভালোভাবে অস্বারোহণ করতে পারে না। উভয় রাজকুমারী ছিলো সুন্দরী-বূপসী। তাদের পরিষ্কার ইঙ্গিতপূর্ণ আবেদনগুলোও আরমুগানী এভাবে এড়িয়ে যেতো, সে এতোটাই গেয়ো যে এসব বোঝে না। অথবা এমন ভাব করতো যে, তার বুকের মধ্যে পুরুষের আত্মাই নেই। নিয়ে যায়। সেখানকার এক নিরিবিলি বনানীতে রাজকুমারী আরমুগানীকে অনুরোধ করে বলে, সে যেনো তার পেছনে ঘোড়ার পিঠে উঠে বসে । কারণ, তার পড়ে যাওয়ার ভয় হচ্ছে। রাজকুমারী প্রথমে বন্ধুত্রে সুরে বললো, আরে এসো না! আমাকে ধরে রাখো। কিন্তু আরমুগানী তার সহ-সওয়ার হতে অস্বীকৃতি জানালো । কয়েকবার অনুরোধ প্রত্যাখ্যান করলে রাজকুমারী নির্দেশের সুরে তার ঘোড়ায় চড়তে বলে । এবার মুচকি হেসে আরমুগানী এড়িয়ে গেলো, তবুও একই ঘোড়ার পিঠে রাজকুমারীর সাথে বসতে রাজি হলো না। এতে রাগ করে রাজকুমারী ঘোড়া ফিরিয়ে প্রাসাদে চলে এসেছিলো । নারীদের ব্যাপারে আরমুগানী ছিলো পাথর। কিন্তু এবার সে নিজের ঘরে আসা মেহমানের তরুণী মেয়েকে দেখে নিজের মধ্যে ঝড় অনুভব করলো । এক প্রবল আকর্ষণ তাকে তরুণীর দিকে চুম্বকের মতো আকৃষ্ট করতে লাগলো । সে তরুণীর সাথে কথা বলার জন্য মনের মধ্যে তাড়না বোধ করলো । সেই সাথে মনে মনে এ কথাও সে ভাবতে লাগলো, এর মধ্যে তার কোন অসৎ উদ্দেশ্য নেই তো! সে চাচ্ছিলো, তার মেহম্বন.যদি বাইরে চলে যেতো, তবে এখানেই সে তরুণীর সাথে আলাপ জমাতে পারতো । তরুণী যখন শুয়াইব আরমুগানীর দিকে তাকাতো, তখন তার ঠোটের কোণার ঈষৎ মুচকি হাসিটা আরমুগানীর মধ্যে এক তাণ্ডব শুরু করে দিচ্ছিলো । রাতের আহার পর্ব সেরে আরমুগানী মেহমানদের রাত যাপনের জন্য অন্য দু'টি কক্ষ দেখিয়ে দেয়। তরুণী দেখিয়ে দেয়া কক্ষে শুয়ে পড়ে । কিন্তু তরুণীর বাবা ফিরে এসে আরমুগানীর পাশে বসে। রাতের অবসরে তারা নানা বিষয়ে কথাবার্তা বলতে থাকে । এক পর্যায়ে গর্ববোধ করি ৷ মেহমানের কথাবার্তায় প্রকাশ পাচ্ছিলো, সে সুলতান মাহমূদের ভারত অভিযান *% ১২১ দড$/৬$.211001109.0011

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।