আসতে হয়েছে। কারণ, বাড়িতে কারো কাছে রেখে আসার মতো লোক তার নেই । মেয়েটির মা দু'বছর আগে মারা গেছে। মেয়েটিও বেড়ানোর জন্য আগ্রহী ছিলো । এ জন্য তাকে আর রেখে আসার চিন্তা করিনি। লোকটি পেশোয়ারের আঞ্চলিক ভাষায় কথা বলছিল মুসাফিরদের জন্যে সরাইখানায় থাকার ভালো ব্যবস্থা আছে। কিন্তু এমন সুন্দরী যুবতী মেয়েকে সরাইখানায় রেখে আসা ঠিক মনে করিনি । শুনেছি, হিন্দু সেনারা হঠাৎ করে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আর সন্দেহের নাম করে মুসলমানদের বন্দী করে। এক লোক আপনার কথা বলে দিলো । বললো, সে খুব ভালো মানুষ । একাকী থাকে । আপনি মেয়টিকে নিয়ে তার বাড়িতে চলে যান। সেই লোকটির মুখে আপনার খুব প্রশংসা শুনলাম । সে-ই আমাকে আপনার বাড়ির পথ দেখিয়ে দিয়েছে । লোকটি বললো, আপনার বাড়িও নাকি পেশোয়ারে ৷ দিতে পারে না। যেখানে একটি মুসলিম তরুণীর ইজ্জতের প্রশ্ন, সেখানে আমি প্রয়োজনে সারারাত পাহারা দিয়েও কাটাতে পারি। মুসলমান অপরিচিত হলেও পর হতে পারে না। আসুন, আপনার মেয়েকে ঘরের ভেতর নিয়ে আসুন । আমার ঘরে কয়েকটি কক্ষ আছে। লোকটি তরুণী মেয়েটিকে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো । তরুণী বাতির আলোয় যখন তার চেহারার নিকাব ফেলে দিলো, তখন শুয়াইৰ আরমুগানী ভার চেহারা দেখে অবাক হয়ে গেলো । মেয়েটি কোনো সাধারণ তরুণী ছিলো না। তার চেহারা ছিলো চাদের মতো আকর্ষণীয় । তরুণীর রূপ দেখে আরমুগানীর মুখ থেকে আচমকা উচ্চারিত হলো, আপনি সরাইখানায় না থেকে ভালো করেছেন। ঢেকে রাখার মতো জিনিসকে একটি নয়, সাত পর্দার আড়ালে রাখাই উচিত। আগন্তুককে বসিয়ে রেখে দৌড়ে বাজারে গেলো আরমুগানী ৷ বাজার থেকে মেহমানদের জন্যে খাবার নিলো । ততক্ষণে তরুণী বোরকা খুলে মাথার উড়নাও খুলে ফেলেছে। বে-নেকাব তরুণীর বূপ-সৌন্দর্য দেখে আরমুগানী আর তরুণীর চেহারা থেকে দৃষ্টি সরাতে পারলো না। রাজপ্রাসাদের চাকরির সুবাদে কয়েকজন সুন্দরী তরুণী আরমুগানীকে বাহুডোরে বাধতে চেয়েছিলো । কিন্তু আরমুগানী কারো বাধনেই নিজেকে আবদ্ধ করেনি। রাজা আনন্দ পালের দু'রাজকুমারী আরমুগানীর কাছে অশ্বারোহণ শিখতে আসতো । এরা উভয়েই চেষ্টা করতো তারা নিজে নিজে ঘোড়ার পিঠে ভারত অভিযান *% ১২০ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।