Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো খুবই প্রিয়পাত্র। তার কণ্ঠ ছিলো মায়াবী এবং কথাবার্তায় ছিলো জাদুমাখা । তার ঠোটে সব সময় হাসি লেগে থাকতো । তার বিশ্বস্ততার প্রশ্নে কারো মনে বিন্দুমাত্র সংশয় ছিলো না। রাজপ্রাসাদে সে এতোটাই বিশ্বাস্ত ও প্রিয়পান্র ছিলো যে, রাজমহলের সবাই তাকে নামে মাত্র মুসলমান ভাবতো । রাজা আনন্দ পালের রাজমহলে আরো ক'জন মুসলমান কর্মচারী ছিলো। তারা ছোট ছোট কাজ করতো । রাজা আনন্দ পালের নির্দেশে অতি গোপনে এসব মুসলমানদের পেছনে গোয়েন্দা লাগিয়ে দিলো উজির । হিন্দু সেনারা মুসলমানদের ছদ্মবেশে তাদের যাচাই করতে শুরু করলো । তারা সুলতান মাহমৃদের পক্ষে আর হিন্দুদের বিরুদ্ধে প্রচণ্ড বিষোদগার করতো । সেই সাথে মুসলমান মহিলাদের সাথে খাতির জমিয়ে তাদের স্বামী-পুত্রদের মনোভাব ও কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করতো । হিন্দু পুরুষরা ছদ্মবেশ ধারণ করে মুসলমান পুরুষদের সাথে সখ্য গড়ে তোলার চেষ্টা করতো এবং তাদের ভেতরের খবর জানার জন্যে বন্ধুত্বের অভিনয় করতো । অনেক ক্ষেত্রে নিজেদেরকে সুলতান মাহমুদের গোয়েন্দা বলেই পরিচয় দিতো । এই প্রচেষ্টায় একজন মুসলমানকে গোয়েন্দা সন্দেহে গেফতার করা হলো। সন্দেহের ভিত্তিতে আরো কয়েকজন মুসলমানকে গ্রেফতার করে কারা প্রকোষ্ঠের অন্তরালে কঠিন শাস্তির চাকায় পিষ্ট করতে শুরু করলো। শুয়াইব আরমুগানী মুসলমান হলেও তার প্রতি কারো সন্দেহ করার অবকাশ ছিলো না। কারণ, সে ছিলো আতস্তাবলের প্রধান। ঘোড়া নিয়ন্ত্রণ করা এবং আস্তাবল দেখাশোনার মধ্যে তার কার্যক্রম ছিলো সীমিত। তাকে সন্দেহ করার একটিমাত্র অজুহাত ছিলো যে, সে একাকী থাকতো । পেশোয়ারে তার স্ত্রী-সন্তান থাকলেও তাদের সে কখনো লাহোর আনেনি । সে অবিবাহিত হলে অতোদিনে তার বিয়ে করার প্রয়োজন ছিলো । এদিক থেকে তাকেও সন্দেহ করা যেতো কিন্তু এসব ব্যাপারে তাকে সবাই সন্দেহের বাইরে রেখেছিলো । তার সম্পর্কে অনেকেই জানতো, সে সুলতান মাহমুদ সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করে । সে সুলতান মাহমূদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে। তাকে কেউ কখনো মসজিদে যেতে দেখেনি । কোন মুসলমানের সাথে মিশতেও তাকে দেখা যায়নি। এক সন্ধ্যায় তার বসতঘরে সে একাকী বসেছিলো। এমন সময় তার দরজায় কে যেনো টোকা দেয়। সে উঠে এসে দরজা খুলে দেয়। বাইরে দাড়িওয়ালা এক পৌটের সাথে বোরকা পরিহিতা এক যুবতী দীড়িয়ে ৷ পুরুষটি নিজের পরিচয় দিয়ে জানালো, সে পেশোয়ারের অধিবাসী । একজন ব্যবসায়ী । সে ব্যবসায়িক কাজে এখানে এসেছে । তার মা মরা মেয়েকে সঙ্গে করে নিয়ে ভারত অভিযান * ১১৯ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।