Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কিছুসংখ্যক মুসলমান আমাদের এখানে বসবাস করে, এদের মধ্যেই হয়তো গোয়েন্দা রয়েছে। বললো আনন্দ পাল। এ জন্য মুসলমান আবাদী ধ্বংস করে দেয়া দরকার । এই পদক্ষেপ আমাদের তেমন কোন ফল দেবে না মহারাজ । বললো আনন্দপালের প্রধান উজীর। সেসব লোককে এখান থেকে তাড়িয়ে দিলে গোয়েন্দারাও পালিয়ে যাবে । তার চেয়ে আমাদের উচিত, এমন পদক্ষেপ নেয়া যাতে গোয়েন্দাদের ধরা যায় । এখানকার মুসলমানদের শক্র বানানো ঠিক হবে না। আপনি তো জানেন, সব মুসলমান গোয়েন্দাগিরি করে না। মুসলমানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি মুসলমানের ছারা স্বার্থকভাবে করানো সন্ভব। আমাদের এ পদক্ষেপ নেয়া দরকার, যাতে মুসলমানরাই আমাদের হয়ে মুসলমান আবাদীর ভেতরের খোঁজ-খবর রাখে । এদের মধ্যে কে কে গোয়েন্দাগিরি করে তাদের খুজে বের করতে হবে । অন্তত একজনকে যদি ধরা যায়, তাহলে এ কাজে কারা জড়িত সে তথ্য উদ্ধার করা সম্ভব হবে । তাহলে এদের ধরার কাজ আজ থেকেই শুরু করো এবং দ্রুত সেনা প্রস্তুতি শুরু করে দাও। আনন্দ পালের উজির সস্তুষ্টির সাথে জানালো, প্রজারা খুবই সহযোগিতা করছে মহারাজ । মন্দিরে মন্দিরে পুরোহিত পপ্তিতরা সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং পুনরায় চূড়ান্ত আঘাত হানার ব্যাপারে জনগণকে উৎসাহিত করছে। জনসাধারণকে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে । ফলে সেনাবাহিনীতে দলে দলে যুবক ভর্তি হচ্ছে এবং প্রজাসাধারণের পক্ষ থেকে অঢেল ধন-সম্পদ রাজকোষে জমা হচ্ছে। চি রাজা আনন্দ পালের রাজপ্রাসাদে ঘোড়ার দেখাশোনা এবং বেয়াড়া ঘোড়াকে বাগে আনার কাজে নিয়োজিত ছিলো শুয়াইব আরমুগানী নামের এক মুসলমান । সে ছিলো সুঠাম ও স্বাস্থ্যবান, দীর্ঘদেহী ও অভিজ্ঞ অশ্বারোহী । সে পেশোয়ারের অধিবাসী । রাজা জয়পালের আত্মাহুতির আগে সে লাহোরে আসে । তখন সে ছিলো তরুণ । আর এখন সে পূর্ণ যুবক । সে যে কোনো বেয়াড়া ঘোড়াকে সহজে বাগ মানাতে পারে। এ জন্য রাজা জয়পাল যেমন শুয়াইব আরমুগানীকে ভালবাসতো, রাজা আনন্দ পালও তাকে অতূধিক পছন্দ করে । ঘোড়া বাগ মানানো ছাড়া আরও বহু গুণের অধিকারী শুয়াইব। যার ফলে রাজ প্রাসাদের সকল মানুষ এমনকি রাজকুমারী ও রাজকুমারদের কাছে শুয়াইৰ আরমুগানী ভারত অভিযান % ১১৮ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।