Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কঠিন কোন মুহুর্তে সুলতানের পক্ষ তাগ করে আনন্দ পাল সৈন্যবল নিয়ে প্রতিপক্ষে চলে যাবে। আনন্দ পাল কি ইতিহাস ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একথা জানাতে চায় যে, সুলতান মাহমুদ এক হিন্দু রাজার সহযোগিতায় যুদ্ধে জয়লাভ করেছিলো? আনন্দ পালের পয়গাম ও প্রস্তাব নিজ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের শুনিয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুলতান। এর মধ্যে যদি অন্য কোন দূরভিসন্ধি নাও থাকে, তবুও এ কথা কিভাবে মেনে নেয়া যায় যে, চরম দু'প্রতিপক্ষের মাঝে এখন মৈত্রী স্থাপিত হয়ে গেছে? যে আমার ধর্মের শক্র, সহযোগিতার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় । তিনি আনন্দ পালের দূতকে মৌখিকভাবেই এ বলে জবাব দিলেন যে, তোমার রাজাকে গিয়ে বলবে, “আমাদের সাথে তার কোনো সন্ধি সমঝোতা সম্ভব নয়। আমাদের মধ্যে মৈত্রী স্থাপন অসম্ভব ।” এ জবাবের পরও আনন্দ পাল লাহোরে ফিরে এলো । সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আনন্দ পালের সামনে একটাই পথ খোলা ছিলো, চূড়ান্ত যুদ্ধ করে পরিণতিতে পৌছা। তখনো আনন্দ পালের সৈন্য সামন্তের ঘাটতি ছিলো না। সে রাজধানীতে পৌছেই তার সামরিক কমান্ডার, সেনাপতি ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসলো । বৈঠকে সে জানালো, খুব অত্যল্প সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে সুলতান মাহমুদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে চায়। সে বললো, এবার সে যেভাবেই হোক লড়াই করে সুলতানের কজা থেকে বেরা ছিনিয়ে আনতে চায়। কথোপকথনে এ কথাও উঠলো, এতো কম সৈন্য নিয়ে সুলতান মাহমুদ কিভাবে জয়লাভ করবেঃ আজ পর্য্ত কিংবা স্বর্গবাসী মহারাজা জয়পালও সুলতান মাহমৃদকে কোন ষড়যন্ত্রের ফাদে আটকাতে পারেনি । বললো জয়পালের এক সেনাপতি । আমাদের যুদ্ধক্ষেত্রে পৌছার আগেই সে খবর পেয়ে যায়। যার ফলে সে তার সেনাবাহিনীকে নিজের মতো করে প্রস্তুত করে নেয়। প্রতিবারই দেখা গেছে, আমরা তার তৈরি ফাদে আটকা পড়েছি। এর অর্থ হলো, সে আমাদের অগ্রাভিযানের আগাম সংবাদ পেয়ে যায়। তার গোয়েন্দারা খুবই সতর্ক । এরা হয়তো আমাদের মধ্যেই বসবাস করে। ভারত অভিযান * ১১৭ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।