সে পরাজিত হয়ে পলায়ন করেছিলো বলে সুলতান মাহমূদের সাথে সন্ধি চুক্তি করার প্রস্তুতি নিচ্ছিলো। এমনকি আনন্দ পাল এক দূত মারফত সুলতান মাহমূদের কাছে সন্ধি প্রস্তাব পাঠিয়ে ছিলো । এ ব্যাপারে বিখ্যাত এতিহাসিক এবং সুলতান মাহমুদের এসব অভিযানের প্রত্যক্ষদর্শী আলবেকুনী লিখেছেন, রাজা আনন্দ পালের পক্ষ থেকে এমন সময় এক দূত সন্ধি প্রস্তাব নিয়ে হাজির হলো, যখন সুলতান কাশগড় সীমান্তে আক্রমণকারী এক মুসলিম ক্ষমতালিন্দুর সাথে জীবনপণ যুদ্ধে লিপ্ত ছিলেন। সেই যুদ্ধ এতোটাই কঠিন হয়ে পড়েছিলা যে, সুলতানের কাছে কখনো বিজয় সুদূরপরাহত মনে হতো । এমন সংকটজনক পরিস্থিতির সংবাদ পৌছে গিয়েছিলো আনন্দ পালের কাছে। এই পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত হওয়ার পরও আনন্দ পাল সুলতানের কাছে এই বলে পয়গাম পাঠায় : “আমি জানতে পেরেছি, তুকীরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং বিদ্রোহ খোরাসান পর্যন্ত ছড়িয়ে পড়েছে । আপনি সম্মত হলে আমি পাচ হাজার অশ্বারোহী, দশ হাজার পদাতিক এবং একশ" জঙ্গী হাতি নিয়ে আপনার সহযোগিতার জন্য আসতে প্রস্তুত । তাছাড়া আপনি সম্মতি দিলে আমার পরিবর্তে আমার ছেলেকে এর চেয়েও দিগুণ সৈন্যসহ পাঠাতে প্রস্তুত। আমার এই প্রস্তাবকে আপনি যেভাবেই মূল্যায়ন করুন না কেনো, আমি তাতে দুঃখিত নই। কারণ, আপনি আমাকে হারিয়ে বিজয়ী হয়েছেন । আমি চাই না আপনার উপর অন্য কেউ বিজয়ী হোক ।” এ পয়গাম ও প্রস্তাব থেকে অনুমান করা যায়, রাজা আনন্দ পাল সুলতান মাহমূদের সামরিক দক্ষতা ও রণকৌশলের প্রতি কতটা শ্রদ্ধাশীল ও ভীত ছিলো । ফেলেছিলো । অবশ্য সুলতান মাহমুদ শুধু কৌশলি সেনাপতিই ছিলেন না; মেধা ও দৃরদর্শিতার ক্ষেত্রে তৎকালীন মুসলিম শাসকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম । তিনি হিন্দুদের কুট-চরিত্র সম্পর্কে সম্যক অবগত ছিলেন। সেই সময় তার সামরিক সহযোগিতার খুবই প্রয়োজন ছিলো। কিন্তু তিনি এক পরাজিত হিন্দু রাজার সহযোগিতা নিতে আদৌ প্রস্তুত ছিলেন না। তিনি আনন্দ পালের সামরিক সাহায্যের অন্তরালে এই আশংকাবোধ করছিলেন, আনন্দ পাল হয়তো চাচ্ছে, সুলতান মাহমূদ গযনবী গজনীর মধ্যেই স্বজাতির বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত থাকুক । তাছাড়া 'এ আশংকাও উড়িয়ে দেয়ার মতো ছিলো না যে, সাহায্যের নাম করে ভারত অভিযান €% ১১৬ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।