এসেছেন, যারা তার আশা-আকঙ্কা এবং তার বিশ্বাসের প্রতি বিরূপ ধারণা পোষণ করে। এসব ঈমান বিক্রেতাদের আক্রমণ থেকে গজনী সালতানাতকে রক্ষার জন্য সীমান্ত এলাকায় প্রচুর সংখ্যক সৈন্য যদি প্রহরায় নিয়োগ না করতে হতো, তাহলে এরা ভারত অভিযানে কার্যকর ভূমিকা রাখতে পারতো । বেরা ও মুলতান যুদ্ধে সুলতান মাহমুদের বহু সৈন্য নিহত হয়েছিলো । সৈন্য ঘাটতিতে তিনি নতুন সৈন্য ভর্তি করে অনেকাংশে পূর্ণ করতে সমর্থ হয়েছিলেন । কিন্তু ভারত অভিযানের জন্য তা ছিলো অপর্যাপ্ত । অব্যাহত বিজয়ের পরও সুলতান কখনো নিজের শক্তি-সামর্থের প্রতি মাত্রাতিরিক্ত আস্থায় আত্মশ্লাথা অনুভব করতেন না। তিনি এমনটিও কখনো ভাবেননি যে, হিন্দু রাজা-মহারাজারা তাকে বিনা প্রতিরোধে ছেড়ে দেবে। সুলতান নিজের সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য একটু অবকাশ চাচ্ছিলেন। রাজা আনন্দপালের পক্ষ থেকেই তিনি প্রত্যাঘাতের বেশি আশংকা করছিলেন। এ চিন্তাও তিনি মাথায় রেখেছিলেন । এঁতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায়, সুলতান মাহমুদ তার বাহিনীকে বিজয়ের আনন্দে বিভোর হয়ে অবকাশ যাপনের সুযোগ দেননি । তিনি পুনরায় সৈন্যদেরকে অধিকতর কঠিন সামরিক কৌশল রপ্ত করাতে মনোযোগী ছিলেন এবং সৈন্যদেরকে শৃঙ্খলা রক্ষার প্রতি যত্ুবান করে তোলেন। সেনাবাহিনীকে নতুন করে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা এবং কমান্ড ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলার প্রতি অভ্যস্ত করে তোলার কাজটি করতেন সেনাবাহিনীতে নিয়োজিত ইমামগণ । তাছাড়া সুলতান মাহমুদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিলো, তিনি যুদ্ধলন্ধ সম্পদ (মালে গনীমত) থেকে কখনো সেনাদের বঞ্চিত করতেন না। পক্ষান্তরে বিজিত এলাকায় সেনাবাহিনীর যথেচ্ছাচার ও লুটপাটও তিনি বরদাশত করতেন না। তিনি গোয়েন্দা বাহিনী ছড়িয়ে দিয়েছিলেন । বিভিন্ন রাজধানীতে বসবাসকারী স্থানীয় মুসলমানরা সুলতানের গোয়েন্দাদের সন্তাব্য সহযোগিতা করতো । অবশ্য এসব মুসলমানদের মধ্যে ঈমান বিক্রেতাও ছিলো। এরা প্রায়ই মুসলমান গোয়েন্দাদের ধরিয়ে দিতো । তদুপরি সুলতানের গোয়েন্দা ব্যবস্থা এতোটুকু মজবুত ছিলো যা দ্বারা তিনি কোনো রাজধানীতে হিন্দু রাজা-মহারাজারা কি করছে, এসব খবর তার কাছে সময় মতোই পৌছে যেতো । কিছু সংখ্যক সৈন্যের অনুরোধে রাজা আনন্দ পাল কাশ্মীর থেকে তার রাজধানী লাহোরে ফিরে এলো। ভারত অভিযান *% ১১৫ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।