Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

র পি 6 আবেগ নয়, আকল দিয়ে কাজ করো । সবাই মিলে একক সেনাবাহিনী তৈরি করে মুলতানের দিকে অভিযান শুরু করো । আর মুসলিম সুলতানকে সেখানকার কোনো পাহাড়ের গিরি খাদে আটকে ফেলে যুদ্ধে প্রবৃত্ত করো। তাকে উনুক্ত ময়দানে ঘুরিয়ে ঘুরিয়ে পেরেশান করে তোলো। তাহলে বেরা ও মুলতান এমনিতেই তোমাদের দখলে চলে আসবে । তোমরা যদি পেশোয়ারে মোকাবেলায় প্রবৃত্ত হও তাহলে তোমাদের মোকাবেলায় থাকবে মুসলমানদের এক-তৃতীয়াংশ সৈন্য । বেরা ও মুলতান থেকে পাঠানো সাহায্যকারীদের তোমরা পথিমধ্যেই আটকে দিতে পারবে। রাজা-মহারাজাদের বৈঠকে কিছুক্ষণ সামরিক কৌশল নিয়ে কথাবার্তা হলো । সকল রাজা-মহারাজাই আনন্দ পালের শূন্যতা অনুভব করছিলো । পঞ্তিত তাদের জানালো, “জানতে পেরেছি সে কাশ্মীরে আছে। তাকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তোমরা প্রত্যেক রাজ্যে ঘোষণা করে দাও, মুসলমানদের এ দেশ থেকে বিতাড়িত করার জন্য বহুসংখ্যক সৈন্য, অনেক রসদপত্র, বাহন, অস্ত্র, পোশাক ও তাবুর প্রয়োজন । এ জন্যে প্রচুর অর্থ প্রয়োজন । ধর্ম ও দেব-দেবীদের মর্যাদা রক্ষা তহবিলে প্রত্যেকের উচিত উদার হস্তে দান করা। আর প্রত্যেক যুবককে সোৎসাহে সেনাবাহিনীতে যোগদানের জন্যে আহ্বান জানাও |” “লাহোরে আমরা দু'বার দু'টি কুমারী বলী দিয়েছি, তবুও অদৃষ্টের চাকা ঘুরলো না। দু”টি নরবলীই ঘ্যর্থ হয়েছে। মুসলমানরা বিজয়ী হয়েছে আর আমরা হেরেছি। মনে হয় ভগবান আমাদের প্রতি খুব অসতুষ্ট ।” বললো এক রাজা । “কবুল না হওয়ার কারণ হলো, এসব কুমারী সতী-সাধ্বী ছিলো না।” বললো স্তন্িত রাধাকৃষ্ণ । “আমি পণ্ডিতদের জানি, এরা দীর্ঘদিন এই কুমারীদ্বয়কে হেফাজতের নামে দেবতাদের আমানতের খেয়ানত করেছে। এমন পাপী পগ্ডিতদের হাতে ব্যবহৃত কুমারী বলী দিলে দেবতারা তা গ্রহণ করে না। আমিও এ কথা ভাবছি। দেবতার চরণে এক পবিত্রা কুমারী বলী দেয়া দরকার । এ কুমারী তে'মাদের কারো নর্তকীর মধ্য থেকে দিতে হবে। নর্তকী হতে হবে যুবতী, সুন্দরী, রূপসী এবং সে হবে মুসলমান। তাকে হতে হবে রাজার খুব প্রিয়জন” “নর্তকীরা তো আর পবিত্র হয় না মহারাজ। আর আপনি বলছেন তাকে মুসলমানও হতে হবে ।” বললো এক রাজা । “হ্যা, আমি এ জন্যই বলছি, তাকে ফোনো পপ্তিত নিজের কাছে রাখেনি তা নিশ্চিত করতে হবে । পণ্ডিতের কাছে রক্ষিতা না হলে তাকেই আমি পবিত্র মনে ৭ ভারত অভিযান ৭ ১১৩ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।