না।” “ওরা এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসবে না। ওরা এখানে আসবেই। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আমার দৈবজ্ঞান এ কথাই বলছে। তোমরা তো সুন্দর প্রমোদবালা আর নর্তকীদের নিয়ে আমোদে ডুবে রয়েছো । তোমরা কি লক্ষ্য করছো, মুসলমান বিজয়ীরা কি তোমাদের মতো সুন্দরী ললনাদের সঙ্গে রাখে? তোমরা এই পবিভ্র মন্দিরেও ভোগের সকল উপকরণ সঙ্গে করে নিয়ে এসেছো! বলতে পারো, আমার কেনো ঘুম আসে না? আমি গভীর রাতে গঙ্গামাতার নির্মল পানিতে ডুব দিয়ে ভগবানের কাছে কান্নাকাটি করি কেনঃ আমার তো কোনো রাজ্য নেই, রাজধানী নেই। কিন্তু তারপরও আমার এতো উদ্বেগ, এতো দুশ্চিন্তা কেনো? তোমরা যদি পরিস্থিতি আমার চোখে দেখো, আমার জ্ঞানে চিন্তা করো, তাহলে সারা মহাভারত তোমাদের নিজের দেশ মনে হবে । মনে রেখো, মাহমুদ গজনবী কোনো দেশ দখলের জন্য লড়ছে না। হিন্দু ধর্মের অস্তিত্ব বিলীন করা আর এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তার যুদ্ধ । মুহাম্মদ বিন কাসিমের হাতে ভারতের হিন্দু রাজার পতন ঘটলেও পরে আমাদের বাপ-দাদারা এ দেশ থেকে ইসলামকে বিতাড়িত করেছিলেন। অথচ আজ আবার ইসলাম ঝড়ের বেগে ধেয়ে আসছে। আর তোমরা এখনো গভীর বিলাস ঘুমে ডুবে আছো। ধর্মকে না হয় তোমরা ভুলেই গেলে । কিন্তু তোমাদের নিজেদের কথা কি একটু ভেবেছোঃ তোমরা যদি পরাজিত হও, তোমরা কোথায় যাবে? তোমাদের শবদেহের সৎকার করার কেউ থাকবে? জীবিত থাকলে বাকি জীবনটা মুসলমানদের কারাগারে ধুকে ধুকে মরতে হবে । আর তোমাদের স্ত্রী-কন্যাদের সাথেও সেই আচরণই করা হবে, এসব নর্তকী-বাইজীদের সাথে তোমরা যা করে থাকো ।” পণ্ডিত রাধাকৃষ্ণের বক্তব্য শুনে রাজা-মহারাজাদের চৈতন্যদয় হলো । তাদের ্রান্তি দূর হয়ে যায় । তাৎক্ষণিক তারা ভুলে যায় পারস্পরিক দ্ন্দ্-ভেদাভেদ। তারা চরম উত্তেজনায় সুলতান মাহমুদের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে । তারা সম্মিলিত হিন্দু বাহিনী গঠন করে বেরা ও মুলতানের মাঝে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা আঁটে। ভারত অভিযান *₹ ১১২ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।