পরাজয়ের কারণ তোমরা তোমাদের রাজপ্রাসাদণ্ডলোকে স্বর্গে পরিণত করেছো । তোমরা ঘুমোতে যাও তো নারী সেবিকারা তোমাদের ঘুম পাড়িয়ে দেয়। তোমাদের ঘ্বম থেকে জাগানোর সময় হলে নারী সেবিকারাই তাদের নরম হাতের স্পর্শে তোমাদের ঘুম ভাঙ্গায় । তোমাদের স্নানের প্রয়োজন হয়, তাও নারী সেবিকারাই সারিয়ে দেয়। নারীর স্পর্শ আর নারীর সহযোগিতা ছাড়া তোমরা এক কদম চলতে পারো না। সেবিকাও তো এমন যারা সুন্দরী-ন্দপসী। তোমাদের তৃষ্ণা পেলে তো মিষ্টি শরাব দিয়েও তৃষ্জা মেটাতে পারো। “আনন্দ পাল বলেই না পরাজিত হয়েছে। আমার বিরুদ্ধে এই শ্লেচ্ছোর বাচ্চা আসুক না... 1” “আনন্দ পাল নয়, ভারতের প্রত্যেক রাজার জন্যই এটি পরাজয় ।” গর্জে উঠলো পঞ্জিত রাধাকৃষ্ণ । “বলছো কি? তোমরা কি হিন্দু নও! এই পরাজয় কি তোমাদের মোটেও স্পর্শ করেনি? গজনীর এক মুসলিম যোদ্ধা তোমাদের এক জাতি ভাইকে শোচনীয়ভাবে পরাজিত করার অর্থ হলো, গোটা হিন্দু ধর্মের পরাজয়। আনন্দ পালের পরাজয় তোমাদের পরাজয় । আমার পরাজয় । বেরা, মুলতান, লাহোরের মন্দিরগুলো কি তোমাদের বিবেচনায় পবিত্র নয়?” মুসলমানরা দেব-দেবীর মূর্তিগুলোকে মন্দির থেকে বাইরে ফেলে এগুলোর উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে পায়ে পিষে ছিন্রভিন্ন করে দিয়েছে। এগ্ডলোর সাথে কি তোমাদের ধর্মের কোনোই সম্পর্ক নেই। যেখানে শঙ্খধ্বনি বাজতো, যেখানে বাজতো ঘণ্টা, যেখানকার তরুলতা আকাশ-বাতাস মন্দিরের গুণকীর্তন শুনতো, সংস্কৃতি ও ধর্মের শ্লোক ধ্বনিত হতো; সেখানে আজ ধ্বনিত হয় “আযান!” পণ্ডিত রাধাকৃষ্ণের শ্রেষাত্রক কথায় রাজা-মহারাজাদের সমাবেশে নেমে এলো পিনপতন নীরবতা । পণ্ডিত রাধাকৃষ্ণ বলছেন, “ওখানকার মুয়াজ্জিনের আযান এতোটা দূরে বসেও আমার কানে বিদ্ধ হয়। কষ্টে আমি রাতে ঘুমাতে পারি না। হরেকৃষ্ণ ও হরেরামের পরিবর্তে আমার কানে বাজে আযানের ধ্বনি। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে ভয় পাই। দেব-দেবীদের চোখে-মুখে ক্ষোভ দেখছি । আমার মনে হয়, এ মন্দির, এ দুর্গ, এ পাহাড় সবই যেনো ক্ষোভে কাপছে। তোমরা কি চাও যে মুসলমানরা এখানে এসে আমাদের এই দেব-দেবীগুলোকেও গুঁড়িয়ে দিক। এ মন্গিরেও ধ্বনিত হোক ওদের “'আযান' |” “এমনটি হতে দেয়া হবে না মহারাজ!” সমবেত সকল রাজা-মহারাজার কণ্ঠে সমস্বরে উচ্চারিত হলো । “আমরা আমাদের সবকিছু উৎসর্গ করে দেবো । ভারত অভিযান €% ১১১ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।