বিসমিল্লাহির রাহমানির রাহীম বিজিত রাজ্য পেশোয়ারে সুলতান মাহমুদ অধীরভাবে অপেক্ষা করছেন দৃত আসেমের আগমন প্রত্যাশায় । কিন্তু দু'সপ্তাহ কেটে গেল আসেমের কোন খবর পাচ্ছেন না। প্রত্যাশা এখন হতাশায় রূপান্তরিত হল সুলতানের, আশংকাও দেখা দিল তার মনে-_ আসেম সাথীদের নিয়ে শক্রসেনাদের হাতে বন্দী হয়নি তো! দরবারীদের কাছে তিনি আশংকার কথা বারকয়েক ব্যক্ত করেছেন। তিনি শীর্ষ কর্মকর্তাদের কাছে এ ক্ষোভও প্রকাশ করেছেন, “যদি শুনি আসেম ও তার সাথীদের ওরা বন্দী করেছে তাহলে আমি মুলতানের রাজপ্রাসাদের প্রতিটি ইট খুলে ফেলবো । ইসলাম গ্রহণ করা ছাড়া কাউকে জ্যান্ত রাখবো না।” এর দু'দিন পর সুলতানকে সংবাদ দেয়া হলো, আসেমের এক সাথী এক যুবতী মহিলাকে নিয়ে গজনী ফিরেছে। দীর্ঘ সফর, ক্ষুধা পিপাসা আর কষ্ট যাতনায় ওদের অবস্থা খুবই করুণ । “ওদেরকে এক্ষুণি আমার এখানে নিয়ে এসো।” কিছুটা বিশ্ময়মাখা কণ্ঠে নির্দেশ করলেন সুলতান । “কোন অঘটন ঘটেনি তো?” সৈনিক সুলতানের কক্ষে প্রবেশ করল । মুখ ব্যাদান। তার দু'চোখ কোটরাগত। শ্বাস-প্রশ্বাস নিচ্ছে ঘন ঘন। যুবতীর অবস্থা ওর চেয়েও করুণ । সুলতান ওদের পানি দিতে নির্দেশ করলেন। পানি নিয়ে এলে উভয়ে কয়েক ঢোক পান করল। “সুলতানে আলী মাকাম! ঘোড়াকে বিশ্রাম দেয়া ছাড়া আমরা পথে কোথাও এক মুহূর্ত দেরী করিনি । কমান্ডার আসেমের এখানে পৌছার আগেই আপনার সাথে সাক্ষাৎ করা ছিল আমাদের উদ্দেশ্য । সম্ভবত সে এখনও পৌছেনি।” বলল সৈনিক। “জীহাপনা! আসেম আপনার পয়গামের যে জবাব নিয়ে আসছে তা সম্পূর্ণ প্রতারণা । মুলতানের শাসক দাউদ বিন নসর হিন্দুদের চেয়ে আরো বেশি ভয়ংকর শক্র আপনার । সে হিন্দুদের পক্ষ থেকে আপনাকে হত্যা করার দায়িত্ব নিজের কাধে নিয়েছে। সেই সাথে আমাদের সেনাবাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করার জন্যে মারাস্ত্বক চক্রান্তের জাল বিছিয়েছে। সে আনন্দ পাল ও বিজি ভারত অভিযান «* ১১ ফ্ড/.211000119.0010)
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.