Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু কারো কথা শোনার সময় তার ছিল না। ঘোষণা সেরেই তিনি গজনীর পথে পা বাড়ালেন ...। সুলতান মাহমুদের সামনে এখন শক্রকবলিত রাজধানী গজনী। অপরদিকে বেরায় নিজের নিয়োজিত হিন্দুজাদা শুকপাল। যার রক্তে রয়েছে অবিশ্বাস, প্রতারণা ও মিথ্যার মিশ্রণ। সুলতানের অনাবশ্যক পুরস্কার ও উদারতার প্রতিদান কিভাবে শোধ করবে শুকপালঃ দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্রান্ত, ক্লান্ত সহযোদ্ধা ও সুলতান কিভাবে উদ্ধার করবেন শক্রকবলিত রাজধানী? নগরকোটের নর্তকী নগরকোট ছিলো হিন্দস্তানের এক বিখ্যাত দুর্গ । সেই যুগ ছিল দুর্গ শাসনের । নগরকোট দুর্গের ভগ্রস্তূপ এখনও বিদ্যমান । তৎকালীন হিন্দুস্তানের দুর্গগুলো একটির চেয়ে আরেকটি ছিলো নানা কারণে বৈশিষ্ট্যের দাবীদার । বিখ্যাত নগরকোট দুর্গের প্রধান বৈশিষ্ট্য ছিলো এর শক্ত কাঠামো, বিশাল বিস্তৃতি । মধ্যে অবস্থিত বিশাল মন্দিরটি ছিলো নগরকোট দুর্গের প্রধান আকর্ষণ । মন্দিরটিই ছিলো দুর্গের ভেতরে আরেক দুর্গসম ৷ মন্দিরের মধ্যে অসংখ্য কক্ষ ছিলো । ভেতরে ঢুকলে অচেনা মানুষ হারিয়ে যেতো । মন্দিরের ভেতরে ছিলো গোপন কক্ষ, সুড়ঙ্গ পথ । নগরকোট মন্দিরের মধ্যে ঘোড়া-হাতি হারিয়ে গেলেও খুঁজে পাওয়া ছিলো দুষ্কর । বিশাল এই মন্দিরের নিরাপত্তার জন্যে এটিকে ঘিরে তৈরি হয় বিশাল দুর্গ । যা তৎকালীন মহাভারতের দুর্গগুলোর মধ্যে ছিলো অন্যতম । এই দুর্গ ছিলো মহাভারতের বিখ্যাত শহর কাংরার নিকটবর্তী একটি পাহাড়ের উপর । পাহাড়ের উপর থাকার কারণে এটি ছিলো সুরক্ষিত । এই দুর্গে আক্রমণ করতে হলে পাহাড়ের উপর উঠতে হতো । দুর্গে অবস্থানরত নিরাপত্তা রক্ষীরা পাহাড়ের উপর থেকে তীর ছুঁড়ে এবং বড় বড় পাথর গড়িয়ে দিয়ে যে কোনো হামলাকারীকেই পরাস্ত করে দিতো । যার ফলে কারো পক্ষে এই দুর্গ দখল করা ছিলো দুঙ্কর। সুলতান মাহমূদ গজনবী যখন পেশোয়ার, বেড়া ও মুলতান দখল করে মনে হলো, বিজয়ী সুলতান মাহমুদ মূর্তিপূজারী ভারতের বুকে খঞ্জর বিদ্ধ করেছেন । সুরক্ষিত হওয়ার ফলে নগরকোট মন্দিরের গুরুত্‌ আরো বেড়ে গেলো। মন্দির যেমন ছিলো গুরুতৃপূর্ণ তদ্রপ মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষও ভারত অভিযান ৭ ১০৭ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।