Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

আখেরী হামলা চালালেন। মুসলিম যোদ্ধারা মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল গেট ভাঙতে । কয়েক জায়গা ভেঙেও ফেলল । দুরাচারী কারামাতীদের গণহত্যার নির্দেশ দেয়া হলো । সুলতান নিজেই এতো কারামাতী হত্যা করলেন যে, জমাট খুলতে পারছিলেন না। দীর্ঘক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখার পর তার হাতের মুষ্টি খোলা সম্ভব হয়েছিল। কারামাতীরা সেদিন ইতিহাসের শেষ লড়াই করেছিল সুলতান বাহিনীর মোকাবেলায় । সেদিন নিজেদের অস্তিত্ব রক্ষায় ওরা শেষ রক্তবিন্দ্ু ঢেলে দিয়েছিল। কারামাতী নারীরাও অস্তিত্ব রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সুসলিম বাহিনীর ক্রোধের মুখে তারা ছিটকে পড়ে গেল। সেদিনের যুদ্ধে কারামাতীদের রক্তের বন্যায় মুলতান শহর ভেসে গিয়েছিল । দাউদ বিন নসর সবার চোখ ফাকি দিয়ে পালিয়ে গিয়েছিল । কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। দাউদের লাপাত্তা হওয়ার সাথে সাথে মুলতানের জমিন থেকে চিরতরে কারামাতী শাসন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হলো। কারামাতী শাসন এখন এক ইতিহাস। সুলতান মাহমৃদ মুলতান দখল করে কেরামতীদের স্বর্ণ মন্দির ধ্বংস করে দিলেন। ওদিকে ভেতর থেকে দরজা খুলে দেয়ার অভিযানে মুলতানের সেই দরবেশ, আলেম ও তাদের সহকরমীবৃন্দ জীবন বিলিয়ে দিয়েছিলেন। মুলতান অভিযান শেষ করে তখনও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেননি সুলতান । তিনি এর পুনর্গঠন ও মুলতানকে গজনী শাসনাধীনের মজবুত ঘাটি তৈরির ব্যাপার নিয়ে ভাবছিলেন। এ মুহূর্তেই হেরাতের গভর্নর আরসালানের কাছ থেকে পয়গাম এলো- কাশগরের রাজা এলিখ খান গজনী আক্রমণ করেছে। খবর স্তনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন সুলতান । তিনি আবু আলী মন্ত্রীকে মুলতানের গভর্নর নিযুক্ত করে দ্রন্ত বেরায় পৌছলেন। বেরা এসে জানতে পারলেন, শুকপাল মুসলমান হয়ে গেছে। সে এখন সুলতানের গোলাম ও বৎস হয়েই থাকতে চাচ্ছে। সুলতানের মন তখন গজনীতে । মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে গজনী আক্রমণের সংবাদে । তিনি গভীরভাবে অগ্রপশ্চাৎ ভাববার অবকাশ পেলেন না। শুকপালের আনুগত্য ও মুসলমান হওয়ার কারণে তাকে বেরার গতর্নর ঘোষণা করলেন । যদিও তাকে জানানো হলো, হিন্দুরা অবিশ্বস্ত, ওদের উপর এতোটা বিশ্বাস করা ঠিক হবে না ভারত অভিযান € ১০৬ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।