Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

সহযোগী বাহিনীর অধিনায়ককে বুকে নিয়ে সুলতান বললেন, “তোমরা আমার জন্যে আল্লাহ্র রহমত হিসেবে আবির্ভূত হয়েছো । তোমরা আজ না পৌছলে আমি বুঝতে পারছিলাম না আমাদের অবস্থা কি হতোঃ” “ভাই নু*মান! আমার কথা মনোযোগ দিয়ে শোন! তোমার অবস্থান থেকে মাইল পাচেক দূরে রাজা আনন্দপালের সৈন্যরা অবস্থান করছে। ওরা রাতের শেষভাগে কিংবা ভোরে শহর অবরোধ কিংবা আক্রমণ করবে৷ বেলা উঠার আগেই তুমি সৈন্যদের নদী পার করিয়ে ওপারে নিয়ে যাবে। কিন্তু কোন শোরগোল করবে না। দিনের আলোতে গাছের আড়ালে লুকিয়ে থাকবে আর উঁচু জায়গায় বসে শক্র সেনাদের পর্যবেক্ষণ করবে । আমি ওদেরকে শহর অবরোধ করার সুযোগ দেব না! একদল পদাতিক সৈন্যকে ওদের দিকে এগিয়ে দেবো, ওরা ওদের মুখোমুখি হয়ে পিছিয়ে আসবে । আর ওরা আমাদের দিকে এগিয়ে আসবে । তোমার সামনে থাকবে এদের একবাহু, ইচ্ছে করলেই তুমি ওদের পিছনে চলে যেতে পারবে । আমি ওদের সম্মুখ দিক ও বাম বাহু সামলাবো 1” শুকপাল ও সেনাপতি রাজগোপাল রাত পোহাতে দেয়নি । ফজরের নামায থেকে সালাম ফেরাতেই সুলতানকে খবর দেয়া হলো, শক্রবাহিনী অগ্রসর হচ্ছে। তাকে আরো বলা হলো, শক্রবাহিনীর আগমন দেখে মনে হচ্ছে, তারা শহর অবরোধ করবে। শহরের কাছে এসে ওরা অবরোধ বিস্তৃত করছে, আরো ছড়িয়ে পড়েছে। এর ফলে সুলতানের পরিকল্পনা বেকার হয়ে গেল। তিনি পদাতিক বাহিনী পাঠিয়ে ওদেরকে এগিয়ে এনে সুবিধামতো জায়গায় অবস্থান নেয়ার সুযোগ পেলেন না। সুলতান মাহমূদ শহর প্রাচীরে উঠে দেখলেন, শহর থেকে এক মাইলের মতো দূরে-_-এগিয়ে আসছে শক্রবাহিনী। তিনি কমান্ডারদের নির্দেশ দিলেন, অস্বারোহীদেরকে দু'ভাগে ভাগ করে দুই প্রান্তে আক্রমণ করো । অশ্বারোহীরা পরস্তুতই ছিল। দ্রন্ত শহর থেকে অশ্বারোহীরা বেরিয়ে দুদিকে শক্রবাহিনীর দুই বাহুর দিকে চলে গেল। বিস্তৃতি ক্ুখে সুলতানের অশ্বারোহীদের ঘেরাও করে ফেলার চেষ্টা করল। সুলতানের অশ্বারোহীরা বিজলীর গতিতে আঘাত করল শক্রবাহিনীর বাহুতে । সুলতান শহর প্রাচীরে দাড়িয়ে সবই প্রত্যক্ষ করছিলেন । তিনি দ্রুত অশ্বারোহী বাহিনীর পিছনে পদাতিক বাহিনীকে পাঠালেন বাম বাহুতে আঘাত হানতে। সুলতানের নির্দেশ মতো উভয় দল পশ্চাদপসরণ শুরু করল। এতে শক্রবাহিনী ভারত অভিযান %% ১০২ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।