সীমানার. বাইরে নজর দেয়ার সুযোগ তার হলো না। তার আকাঙ্জা পূর্ণ হলো না। আমাকেও পিতার মতই গৃহযুদ্ধের ফাদে পড়তে হলো!” “বেটা! ক্ষমতালিন্মুদের পরাজয় অনিবার্ধ। এতে কোন সন্দেহ নেই, ইসমাঈল সালতানাতের ভীষণ ক্ষতি করেছে । দেশ আমাদের রক্ষা করতেই হবে । অল্পসংখ্যক সৈনিক যা-ই আছে এদের ব্যবহার করা ছাড়া আমাদের বিকল্প পথ নেই" । বললেন মামা। | বলখে ইসমাঈলের কাছে খবর পৌছল মাহমৃদ নিশাপুর থেকে সৈন্য নিয়ে গজনীর পথে রওয়ানা হয়েছে। নিশাপুরের তুলনায় বলখের অবস্থান গজনীর কাছে। ইসমাঈল তার সেনাপতি, কমান্ডার ও অমাত্যবর্গকে ডেকে বলল, “আমার ভাই বিদ্রোহ করে গজনীর পথে সৈন্য নিয়ে রওয়ানা হয়ে এগিয়ে আসছে । সে গজনী দখল করতে চাচ্ছে। আমি সৈনিকদের বেতন-ভাতা বাড়িয়ে দেয়ায় সে খুব ক্ষুব্ধ । সে গজনীর সেনাবাহিনীকে গোলাম বানিয়ে রাখতে চাচ্ছে। সকল সৈনিকের একথা জানিয়ে দাও এবং সকলে যুদ্ধের জন্যে তৈরি হও ৷” দিয়েছিল যে, এভাবে সৈনিকদের কজা করে তাদেরকে সালাতানাতের শক্র দমনের চেয়ে ইসমাঈলের ব্যক্তি-শক্রদের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহী করতে পারবে । উজীর ও অন্যান্য স্বার্থাব্বেষী মহল সাধারণ নাগরিক ও সৈনিকদের মধ্যে প্রচার করল, মাহমুদ গজনী কর্তৃত নিজের অধীনে নিয়ে হিন্দুস্তান আক্রমণ করতে চাচ্ছে। হিন্দুস্তান আক্রমণ করে সে তথাকার সোনা-দানা, মণি-মুক্তা দিয়ে নিজের কোষাগার বোঝাই করতে চায় । মাহমুদের অধীনে কোন সৈনিকের জীবন আর নিরাপদ নয়। ইসমাঈলের সৈন্যরা গজনীর কাছে মাহমুদের সেনা অবস্থানের কাছে পৌছে গেল। মাহমুদের বড় দুর্বলতা ছিল, তার সৈন্য সংখ্যা অল্প । তাছাড়া মাহমৃদের ইচ্ছে ছিল, ভ্রাতৃঘাতী লড়াইয়ে লোকক্ষয় না করে সমঝোতার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির মীমাংসা করা । মাহমুদ" ইসমাঈলের কাছে এই প্রস্তাব দিয়ে দূত. পাঠালেন, লড়াই ত্যাগ করে দু'জনের মধ্যে একটা আপোস-রফার জন্যে উভয়ের একান্ত মোলাকাত হওয়া দরকার । গৃহযুদ্ধের দ্বারা শক্ররাই বেশি উপকৃত হবে। আল্লাহ না করুন, আমাদের যুদ্ধকালে যদি দুশমনরা রাজধানী আক্রমণ করে বসে তবে তো দেশটাই শক্রর দখলে চলে যাবে । এমতাবস্থায় রাজত্ব নিয়ে ভ্রাতৃঘাতী লড়াই অর্থহীন। আমাদের উচিত পারস্পরিক এ ভ্রাতৃঘাতী লড়াই এড়িয়ে যাওয়া । ভারত অভিযান % ৯৯ ডখ৮্.911001179.001)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।